নারায়ণগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত: বর্ণাঢ্য র‍্যালি ও পোনা অবমুক্তকরণ

প্রথম পাতা » ছবি গ্যালারী » নারায়ণগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত: বর্ণাঢ্য র‍্যালি ও পোনা অবমুক্তকরণ
রবিবার, ১৬ আগস্ট ২০২৬



নারায়ণগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত: বর্ণাঢ্য র‍্যালি ও পোনা অবমুক্তকরণ

‘বাংলার মৎস্য খাত, সমৃদ্ধির পথ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নারায়ণগঞ্জে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে আজ রবিবার (১৬ আগস্ট) জেলা প্রশাসন ও জেলা মৎস্য দপ্তরের যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা, সফল মৎস্যচাষিদের মাঝে পুরস্কার বিতরণ এবং মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

দিনের সূচনালগ্নে একটি সুসজ্জিত বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়, যা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালি শেষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক জনাব মোঃ রায়হান কবির।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মৎস্য সম্পদের টেকসই ব্যবস্থাপনা, উৎপাদন বৃদ্ধি ও দেশের অর্থনীতিতে মৎস্য খাতের অবদানের গুরুত্ব তুলে ধরে বলেন, “জীববৈচিত্র্য সংরক্ষণ ও দেশের মানুষের আমিষের চাহিদা পূরণে মৎস্য খাতের আধুনিকায়ন অত্যন্ত জরুরি।”

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জনাব মাশুকুল ইসলাম রাজিব, মহানগর বিএনপির সদস্য সচিব জনাব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব সিফাত উদ্দিন।

অনুষ্ঠানে মৎস্য খাতে বিশেষ অবদান রাখা ও সাফল্য অর্জনের স্বীকৃতিস্বরূপ স্থানীয় সফল মৎস্যচাষিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরবর্তীতে উন্মুক্ত জলাশয়ে মাছের বংশবৃদ্ধি ও জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্য নিয়ে আনুষ্ঠানিকভাবে মাছের পোনা অবমুক্ত করা হয়।

এসময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার, সদর উপজেলা নির্বাহী অফিসার, জেলা মৎস্য কর্মকর্তা, উপজেলা মৎস্য কর্মকর্তা, সংশ্লিষ্ট সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় মৎস্যচাষি ও মৎস্য খাতের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

বাংলাদেশ সময়: ১৭:৫৭:৩০   ৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


কুতুবপুরে বায়ুদূষণের দায়ে ৩ রোলিং মিলকে ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা
সদরপুরে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন
বোয়ালমারী হিসাবরক্ষণ অফিসের অডিটরের বিরুদ্ধে শিক্ষকের নিকট থেকে ঘুষ নেওয়ার অভিযোগ
সরিষাবাড়ীতে মনোহরী বণিক সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন: রঞ্জু সভাপতি, ঝন্টু সম্পাদক
নারায়ণগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত: বর্ণাঢ্য র‍্যালি ও পোনা অবমুক্তকরণ
ভুল প্রচার সামাজিক মাধ্যমে: সরিষাবাড়ীতে সৎ মা নয়, প্রবাসীর স্ত্রীর সাথে পরকীয়ায় পালিয়েছিল তরুণ
তামিম বললেন ‘তানজিদ বগুড়ার’, প্রধানমন্ত্রীর জবাব ‘ও বাংলাদেশের ছেলে’
রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বৈধ
জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
প্রচলিত সংবিধান অনুযায়ীই আমাদের চলতে হবে : গয়েশ্বর চন্দ্র রায়

News 2 Narayanganj News Archive

আর্কাইভ