![]()
জামালপুর প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ীতে আরামনগর বাজার মনোহরী বণিক সমবায় সমিতি লি:–এর দুই বছর মেয়াদি ২৩ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। এতে দ্বিতীয়বারের মতো মো. সাইফুল ইসলাম রঞ্জু সভাপতি এবং মো. জহুরুল ইসলাম ঝন্টু সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
শনিবার (১৫ আগস্ট) রাতে আরামনগর বাজার পৌর মার্কেটে বণিক সমিতি আয়োজিত এক আলোচনা সভা শেষে সমিতির উপদেষ্টামণ্ডলী এই নতুন কমিটি ঘোষণা করেন।
ঘোষিত কমিটিতে প্রধান উপদেষ্টা হিসেবে নির্বাচিত হয়েছেন স্থানীয় সংসদ সদস্য ফরিদুল কবীর তালুকদার শামীম এমপি। এছাড়া আরামনগর হাট কমিটির সভাপতি গোলাম রব্বানী লেকু ও সাবেক উপজেলা ছাত্রদলের সভাপতি হাফিজুর রহমান মিলন সার্বিক তত্ত্বাবধায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন।
উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন ব্যবসায়ী আব্দুস সাত্তার, মহাদেব সাহা, আব্দুল মালেক, দেলোয়ার হোসেন, শফিকুল ইসলাম বেনী, নিখিল সাহা এবং বিষ্ণ সাহা।
কমিটি ঘোষণার পর নবনির্বাচিত নেতারা ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ, বাজারের শৃঙ্খলা বজায় রাখা এবং ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা সমাধানে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
বাংলাদেশ সময়: ১৭:৫৯:৩৩ ৭ বার পঠিত