সরিষাবাড়ীতে মনোহরী বণিক সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন: রঞ্জু সভাপতি, ঝন্টু সম্পাদক

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরিষাবাড়ীতে মনোহরী বণিক সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন: রঞ্জু সভাপতি, ঝন্টু সম্পাদক
রবিবার, ১৬ আগস্ট ২০২৬



সরিষাবাড়ীতে মনোহরী বণিক সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন: রঞ্জু সভাপতি, ঝন্টু সম্পাদক

জামালপুর প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ীতে আরামনগর বাজার মনোহরী বণিক সমবায় সমিতি লি:–এর দুই বছর মেয়াদি ২৩ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। এতে দ্বিতীয়বারের মতো মো. সাইফুল ইসলাম রঞ্জু সভাপতি এবং মো. জহুরুল ইসলাম ঝন্টু সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

​শনিবার (১৫ আগস্ট) রাতে আরামনগর বাজার পৌর মার্কেটে বণিক সমিতি আয়োজিত এক আলোচনা সভা শেষে সমিতির উপদেষ্টামণ্ডলী এই নতুন কমিটি ঘোষণা করেন।

​ঘোষিত কমিটিতে প্রধান উপদেষ্টা হিসেবে নির্বাচিত হয়েছেন স্থানীয় সংসদ সদস্য ফরিদুল কবীর তালুকদার শামীম এমপি। এছাড়া আরামনগর হাট কমিটির সভাপতি গোলাম রব্বানী লেকু ও সাবেক উপজেলা ছাত্রদলের সভাপতি হাফিজুর রহমান মিলন সার্বিক তত্ত্বাবধায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন।

​উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন ব্যবসায়ী আব্দুস সাত্তার, মহাদেব সাহা, আব্দুল মালেক, দেলোয়ার হোসেন, শফিকুল ইসলাম বেনী, নিখিল সাহা এবং বিষ্ণ সাহা।

​কমিটি ঘোষণার পর নবনির্বাচিত নেতারা ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ, বাজারের শৃঙ্খলা বজায় রাখা এবং ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা সমাধানে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

বাংলাদেশ সময়: ১৭:৫৯:৩৩   ১০১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
ফতুল্লা থানা ওলামা দলের বিক্ষোভ: যেকোনো ষড়যন্ত্র মোকাবেলায় রাজপথেই থাকার হুশিয়ারি
ফতুল্লায় পাসপোর্ট ও এনআইডি জালিয়াতি চক্রের ৩ সদস্য গ্রেফতার: ৬১ পাসপোর্ট ও সরকারি সীল জব্দ
‘ইসলামবিরোধী কোনো কর্মকাণ্ড মেনে নেওয়া হবে না’
পলাতকদের সাংগঠনিক তৎপরতার কোন সুযোগ নেই : পানিসম্পদ মন্ত্রী
ষড়যন্ত্র করে বাংলাদেশকে থামানো যাবে না : আজিজুল বারী হেলাল
একটি মহল দেশে অরাজকতা সৃষ্টি করতে চায় : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা স্বপন
ফতুল্লায় ১ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী ‘পেটকাটা রকি’ গ্রেফতার
কোরিয়ার সঙ্গে সুদৃঢ় অর্থনৈতিক ও প্রতিরক্ষা সম্পর্ক স্থাপনের আশা হুমায়ুনের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ