মৎস্য উৎপাদন বাড়িয়ে রপ্তানি বাড়াতে হবে : সংস্কৃতি মন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » মৎস্য উৎপাদন বাড়িয়ে রপ্তানি বাড়াতে হবে : সংস্কৃতি মন্ত্রী
রবিবার, ১৬ আগস্ট ২০২৬



মৎস্য উৎপাদন বাড়িয়ে রপ্তানি বাড়াতে হবে : সংস্কৃতি মন্ত্রী

সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন, দেশে মৎস্য উৎপাদন আরও বাড়িয়ে দেশের চাহিদা মেটানোর পাশাপাশি বিদেশে মাছ রপ্তানি করা সম্ভব। এ জন্য নিজেদের উৎপাদন বাড়িয়ে বিদেশ থেকে পণ্য আমদানি কমাতে হবে।

তিনি বলেন, প্রাকৃতিক সম্পদ ও সৌন্দর্যে ভরপুর বাংলাদেশ। পানি সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা এবং খাল-বিলের উন্নয়নের মাধ্যমে দেশের অর্থনৈতিক সম্ভাবনাকে আরও কাজে লাগাতে হবে।

আজ খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’-এর উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

‘রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে এ বছরের জাতীয় মৎস্য পক্ষ উদযাপন করা হচ্ছে।
মন্ত্রী বলেন, খরা, বন্যা ও অতিবৃষ্টিসহ নানা প্রাকৃতিক প্রতিকূলতা থাকা সত্ত্বেও তা মোকাবিলা করে বাংলাদেশে বিপুল পরিমাণ ফল ও ফসল উৎপাদিত হচ্ছে। এভাবে কৃষক, কামার, কুমার, তাঁতি, জেলেসহ দেশের আপামর জনগণ সমন্বিতভাবে কাজ করলে সব ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করা সম্ভব।

তিনি বলেন, স্বপ্ন, আশা ও আকাঙ্ক্ষা নিয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে। সম্মিলিত প্রচেষ্টায় সমৃদ্ধ, স্বনির্ভর ও উন্নত বাংলাদেশ গড়ে তুলতে হবে।

এর আগে, মন্ত্রীর নেতৃত্বে সার্কিট হাউজ প্রাঙ্গণ থেকে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে মন্ত্রী বিভাগীয় কমিশনারের কার্যালয়ের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন।

অনুষ্ঠানে জেলা প্রশাসক হুরে জান্নাতের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব মু. বিল্লাল হোসেন খান, মৎস্য অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের পরিচালক মো. জাহাঙ্গীর আলম এবং রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার মো. সাজ্জাদুর রহমান রাসেল। স্বাগত বক্তব্য দেন জেলা মৎস্য কর্মকর্তা মো. বদরুজ্জামান।

অনুষ্ঠানে সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, মৎস্যচাষি, মৎস্যজীবী, মাছ রপ্তানিকারক প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং মৎস্যখাদ্য উৎপাদক ও ব্যবসায়ী সমিতির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথি দুইজন সফল মৎস্যচাষিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।

বাংলাদেশ সময়: ২২:৪২:৪৮   ৩ বার পঠিত  




ছবি গ্যালারী’র আরও খবর


শোলাকিয়া ঈদগাহ মাঠে উন্নয়ন কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
সিদ্ধিরগঞ্জে পুলিশের ওপর হামলার মামলায় ৪ জনসহ গ্রেপ্তার ৭
নিজেদের ব্যর্থতার দায় বিরোধী দলের ওপর চাপাচ্ছে সরকার: জামায়াত সেক্রেটারি
তিস্তার ভাটিতে আরেকটি ব্যারাজ নির্মাণ করা হবে: ত্রাণমন্ত্রী
দেশের প্রতিটি খুন ও মানবতাবিরোধী অপরাধের বিচার হবে: আইনমন্ত্রী
দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯ তলায় রূপান্তর হবে : স্বাস্থ্যমন্ত্রী
মোংলা নদীতে দশম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণ হবে : নৌপরিবহনমন্ত্রী
ম্যানচেস্টার সিটিকে গুঁড়িয়ে মৌসুমের প্রথম শিরোপা জিতল আর্সেনাল
জামালপুরে গাঁজাসহ মাদক দম্পতি গ্রেপ্তার
জামালপুরে নিজ ঘর থেকে ভ্যানচালকের লাশ উদ্ধার, স্ত্রী আটক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ