কুতুবপুরে বায়ুদূষণের দায়ে ৩ রোলিং মিলকে ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা

প্রথম পাতা » ছবি গ্যালারী » কুতুবপুরে বায়ুদূষণের দায়ে ৩ রোলিং মিলকে ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা
রবিবার, ১৬ আগস্ট ২০২৬



কুতুবপুরে বায়ুদূষণের দায়ে ৩ রোলিং মিলকে ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা

নারায়ণগঞ্জের ফতুল্লায় কুতুবপুর ইউনিয়নে পরিবেশ দূষণ বিরোধী অভিযান চালিয়ে বায়ুদূষণের দায়ে তিনটি রোলিং মিলকে ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।

আজ রোববার (১৬ আগস্ট) উপজেলার কুতুবপুর ইউনিয়নের নন্দলালপুর এলাকায় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অংমাচিং মারমার নেতৃত্বে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, কুতুবপুরের নন্দলালপুর এলাকার ক্ষতিকারক ধোঁয়া ও বায়ুদূষণ নিয়ে দীর্ঘদিন ধরে ক্ষোভ প্রকাশ করছিলেন স্থানীয় বাসিন্দারা। অভিযোগের ভিত্তিতে আজ সেখানে তাৎক্ষণিক অভিযান চালায় প্রশাসন। এ সময় বায়ুদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২২-এর ৮ (ঋ) ধারা লঙ্ঘনের প্রমাণ পাওয়ায় আক্তার ইস্পাত রোলিং মিল ও আল বারাকা স্টীল রি-রোলিং মিলসসহ মোট তিনটি প্রতিষ্ঠানকে ১ লাখ ৪০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

অভিযানের বিষয়ে ফতুল্লা রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) অংমাচিং মারমা জানান, জনস্বার্থ ও পরিবেশ সুরক্ষায় এ ধরনের মোবাইল কোর্ট পরিচালনা অত্যন্ত জরুরি। পরিবেশ দূষণ রোধে অনিয়মের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে।

অভিযান পরিচালনাকালে পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক দল, র‍্যাব এবং ফতুল্লা মডেল থানার একটি চৌকস দল সার্বিক নিরাপত্তা ও সহযোগিতা প্রদান করে।

বাংলাদেশ সময়: ১৮:৩৮:৪৬   ৯০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ডিসি অফিস থেকে চানমারী সড়ক পরিষ্কার: ডেঙ্গু প্রতিরোধে নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের বিশেষ উদ্যোগ
ত্রয়োদশ জাতীয় সংসদের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত
সোনারগাঁয়ে ঝোপ থেকে ১৪ কেজি গাঁজা উদ্ধার
শিশুদের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান
ফতুল্লা পাইলটে জিপিএ-৫ পাওয়া ৪৪ শিক্ষার্থীকে সংবর্ধনা
ত্রয়োদশ জাতীয় সংসদের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত
ডেপুটি স্পীকারের সঙ্গে ব্রিটিশ পার্লামেন্টের All-Party Parliamentary Group(APPG) এর একটি প্রতিনিধিদলের বৈঠক
ফ্যাসিস্ট হাসিনা যা বলে তা কখনো করে না : আমানউল্লাহ আমান
চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলার বই সংযোজনের পরিকল্পনা
এভিয়েশন হাব গড়তে লুফথানসার সঙ্গে কাজ করতে চায় সরকার : বিমানমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ