![]()
জামালপুর প্রতিনিধি : জামালপুর সদর উপজেলার শাহবাজপুর ইউনিয়নের কানাপাড়া এলাকা থেকে ফকির মোল্লা (৪৫) নামের এক ভ্যানচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ফকির মোল্লা ওই এলাকার মৃত আবু মোল্লার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার(১৬ আগষ্ট) ভোরে ফকির মোল্লার নিজ ঘর থেকে চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এসে তাকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। ঘটনাটি জানাজানি হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
খবর পেয়ে নারায়ণপুর তদন্ত কেন্দ্রের পুলিশ এবং পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-এর একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নারায়ণপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মকবুল হোসেন জানান, মৃত্যুর সঠিক কারণ জানতে লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্ত্রী চামেলী বেগমকে আটক করে পুলিশ হেফাজতে আনা হয়েছে। বিষয়টি নিয়ে গভীর তদন্ত চলছে এবং তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।
বাংলাদেশ সময়: ২৩:০৭:৩৪ ২ বার পঠিত