জামালপুরে গাঁজাসহ মাদক দম্পতি গ্রেপ্তার

প্রথম পাতা » ছবি গ্যালারী » জামালপুরে গাঁজাসহ মাদক দম্পতি গ্রেপ্তার
রবিবার, ১৬ আগস্ট ২০২৬



জামালপুরে গাঁজাসহ মাদক দম্পতি গ্রেপ্তার

জামালপুর প্রতিনিধি: জামালপুরের মেলান্দহে পুলিশ অভিযান চালিয়ে চিহ্নিত মাদক সম্রাট শাহ দুলাল ও তার স্ত্রী মনোয়ারা বেগমকে বিপুল পরিমাণ গাঁজাসহ গ্রেপ্তার করেছে।

​রোববার (১৬ আগস্ট) মেলান্দহ উপজেলার মাহমুদপুর ইউনিয়নের নলছিয়া গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ওই গ্রামে অভিযান চালিয়ে হাতেনাতে তাদের আটক করে। আটককৃত শাহ দুলাল দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদকের সাম্রাজ্য গড়ে তুলেছিলেন এবং তার স্ত্রী মনোয়ারা বেগমও তার সাথে সরাসরি এই কারবারে যুক্ত ছিলেন বলে জানা গেছে।

​এ বিষয়ে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “শাহ দুলাল ও তার স্ত্রী এলাকার চিহ্নিত মাদক কারবারি। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আজ তাদের গ্রেপ্তার করা হয়েছে। মাদক নির্মূলে আমাদের অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের করে আদালতে সোপর্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩:১০:২৭   ৭০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
ফতুল্লা থানা ওলামা দলের বিক্ষোভ: যেকোনো ষড়যন্ত্র মোকাবেলায় রাজপথেই থাকার হুশিয়ারি
ফতুল্লায় পাসপোর্ট ও এনআইডি জালিয়াতি চক্রের ৩ সদস্য গ্রেফতার: ৬১ পাসপোর্ট ও সরকারি সীল জব্দ
‘ইসলামবিরোধী কোনো কর্মকাণ্ড মেনে নেওয়া হবে না’
পলাতকদের সাংগঠনিক তৎপরতার কোন সুযোগ নেই : পানিসম্পদ মন্ত্রী
ষড়যন্ত্র করে বাংলাদেশকে থামানো যাবে না : আজিজুল বারী হেলাল
একটি মহল দেশে অরাজকতা সৃষ্টি করতে চায় : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা স্বপন
ফতুল্লায় ১ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী ‘পেটকাটা রকি’ গ্রেফতার
কোরিয়ার সঙ্গে সুদৃঢ় অর্থনৈতিক ও প্রতিরক্ষা সম্পর্ক স্থাপনের আশা হুমায়ুনের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ