জামালপুরে নিজ ঘর থেকে ভ্যানচালকের লাশ উদ্ধার, স্ত্রী আটক

প্রথম পাতা » ছবি গ্যালারী » জামালপুরে নিজ ঘর থেকে ভ্যানচালকের লাশ উদ্ধার, স্ত্রী আটক
রবিবার, ১৬ আগস্ট ২০২৬



জামালপুরে নিজ ঘর থেকে ভ্যানচালকের লাশ উদ্ধার, স্ত্রী আটক

জামালপুর প্রতিনিধি : জামালপুর সদর উপজেলার শাহবাজপুর ইউনিয়নের কানাপাড়া এলাকা থেকে ফকির মোল্লা (৪৫) নামের এক ভ্যানচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ফকির মোল্লা ওই এলাকার মৃত আবু মোল্লার ছেলে।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার(১৬ আগষ্ট) ভোরে ফকির মোল্লার নিজ ঘর থেকে চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এসে তাকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। ঘটনাটি জানাজানি হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

​খবর পেয়ে নারায়ণপুর তদন্ত কেন্দ্রের পুলিশ এবং পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-এর একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে নারায়ণপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মকবুল হোসেন জানান, মৃত্যুর সঠিক কারণ জানতে লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্ত্রী চামেলী বেগমকে আটক করে পুলিশ হেফাজতে আনা হয়েছে। বিষয়টি নিয়ে গভীর তদন্ত চলছে এবং তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

বাংলাদেশ সময়: ২৩:০৭:৩৪   ৬৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
ফতুল্লা থানা ওলামা দলের বিক্ষোভ: যেকোনো ষড়যন্ত্র মোকাবেলায় রাজপথেই থাকার হুশিয়ারি
ফতুল্লায় পাসপোর্ট ও এনআইডি জালিয়াতি চক্রের ৩ সদস্য গ্রেফতার: ৬১ পাসপোর্ট ও সরকারি সীল জব্দ
‘ইসলামবিরোধী কোনো কর্মকাণ্ড মেনে নেওয়া হবে না’
পলাতকদের সাংগঠনিক তৎপরতার কোন সুযোগ নেই : পানিসম্পদ মন্ত্রী
ষড়যন্ত্র করে বাংলাদেশকে থামানো যাবে না : আজিজুল বারী হেলাল
একটি মহল দেশে অরাজকতা সৃষ্টি করতে চায় : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা স্বপন
ফতুল্লায় ১ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী ‘পেটকাটা রকি’ গ্রেফতার
কোরিয়ার সঙ্গে সুদৃঢ় অর্থনৈতিক ও প্রতিরক্ষা সম্পর্ক স্থাপনের আশা হুমায়ুনের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ