![]()
জামালপুর প্রতিনিধি: জামালপুরের মেলান্দহে পুলিশ অভিযান চালিয়ে চিহ্নিত মাদক সম্রাট শাহ দুলাল ও তার স্ত্রী মনোয়ারা বেগমকে বিপুল পরিমাণ গাঁজাসহ গ্রেপ্তার করেছে।
রোববার (১৬ আগস্ট) মেলান্দহ উপজেলার মাহমুদপুর ইউনিয়নের নলছিয়া গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ওই গ্রামে অভিযান চালিয়ে হাতেনাতে তাদের আটক করে। আটককৃত শাহ দুলাল দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদকের সাম্রাজ্য গড়ে তুলেছিলেন এবং তার স্ত্রী মনোয়ারা বেগমও তার সাথে সরাসরি এই কারবারে যুক্ত ছিলেন বলে জানা গেছে।
এ বিষয়ে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “শাহ দুলাল ও তার স্ত্রী এলাকার চিহ্নিত মাদক কারবারি। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আজ তাদের গ্রেপ্তার করা হয়েছে। মাদক নির্মূলে আমাদের অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের করে আদালতে সোপর্দ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২৩:১০:২৭ ৩ বার পঠিত