মোংলা নদীতে দশম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণ হবে : নৌপরিবহনমন্ত্রী

প্রথম পাতা » খুলনা » মোংলা নদীতে দশম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণ হবে : নৌপরিবহনমন্ত্রী
রবিবার, ১৬ আগস্ট ২০২৬



মোংলা নদীতে দশম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণ হবে : নৌপরিবহনমন্ত্রী

মোংলা নদীতে দশম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণ করা হবে বলে জানিয়েছেন নৌপরিবহন, সড়ক ও সেতু এবং রেলমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, মোংলা নদীর ওপর দশম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়নে পরিকল্পনা রয়েছে।
মোংলার বিশেষ অর্থনৈতিক জোনে অক্টোবরে কাজ শুরু হবে। এতে এখানকার ২৫-৬০ হাজার মানুষের কর্মসংস্থান হবে।

রবিবার (১৬ আগস্ট) বিকেলে মোংলার স্থায়ী বন্দর বাসস্ট্যান্ডে পৌর বিএনপির আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

নৌপরিবহনমন্ত্রী বলেন, ‘এই সরকারের প্রধানমন্ত্রী জনগণের কাছে অঙ্গীকারবদ্ধ।
আমরা এ দেশের উন্নয়ন নিশ্চিত করতে চাই। রাষ্ট্র ব্যবস্থাপনার আমূল পরিবর্তন করতে চাই, জনগণের কাছে দায়বদ্ধ থাকতে চাই, জনআকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে চাই। এটাই হচ্ছে বিএনপির রাজনীতি।’

শেখ রবিউল আলম বলেন, ‘মোংলা বন্দরের অদূরে আকরাম পয়েন্টে এলএনজি স্টেশন করা হবে।

সেখান থেকে ২৩ কিলোমিটার পাইপলাইন টেনে গ্যাস মোংলায় আনা হবে। এরপর মোংলায় সেই গ্যাস দিয়ে বিদ্যুৎ উৎপাদনকেন্দ্র করা হবে।’

তিনি আরো বলেন, ‘চিটাগং বন্দরকে আমরা (মোংলা বন্দর) ছাড়িয়ে যেতে চাই। সেই উদ্যোগ সরকার নিয়েছে। মোংলা বন্দরে নতুন জেটি নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।
এ ছাড়া মোংলা বন্দরে কোল্ড স্টোরেজ করা হবে, মোংলা ইন্ডাস্ট্রিয়াল হাব হবে। এসব প্রচেষ্টার মধ্যে রয়েছে সরকার।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি ও সমন্বয়ক এম এ সালাম, মোংলা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক, মোংলা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান হাওলাদার, রামপাল উপজেলা বিএনপির সভাপতি হাফিজুর রহমান তুহিন, মোল্লারহাট উপজেলা বিএনপির সভাপতি শেখ হাফিজুর রহমান, ফকিরহাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল কামাল কারিম।

বাংলাদেশ সময়: ২৩:১৬:৪৭   ১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯ তলায় রূপান্তর হবে : স্বাস্থ্যমন্ত্রী
মোংলা নদীতে দশম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণ হবে : নৌপরিবহনমন্ত্রী
ডিজিটাল ডিভাইস থেকে বইয়ের পাতায় ফিরতে হবে: প্রতিমন্ত্রী
যশোর শিশু হাসপাতাল বৃহৎ পরিসরে চালুর ঘোষণা প্রতিমন্ত্রী অমিতের
কুষ্টিয়ায় ভারতীয় মাদক ও চোরাচালানি পণ্য জব্দ, আটক ১
সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন খুলনা রেঞ্জের ডিআইজি
ভারতীয় মাদক ও চোরাই পণ্যসহ কুষ্টিয়ায় যুবক আটক
ব্যবসায়ীদের সিন্ডিকেট ভাঙতে হবে: আইনমন্ত্রী
গণ-অভ্যুত্থানের সঙ্গে প্রথম বেইমানি করেছেন জামায়াত আমির : রাশেদ খান
গণহত্যার দায় নিয়ে শেখ হাসিনাকে কারাগারে যেতে হবে: আইনমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ