![]()
কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে সরকারের গৃহীত বিভিন্ন উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রবিবার (১৬ আগস্ট) সন্ধ্যায় শোলাকিয়া ঈদগাহ ময়দানে তারেক রহমানকে কাছে পেয়ে সাধারণ মানুষ উচ্ছ্বস প্রকাশ করে।
প্রধানমন্ত্রীকে একনজর দেখতে এবং তার বক্তব্য শুনতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শোলাকিয়া মাঠে সমবেত হন।
এ সময় প্রধানমন্ত্রী বলেন, ঐতিহাসিক এই মাঠটাকে উন্নয়নের জন্য আমরা ব্যবস্থা নিয়েছি। এখানে লাখ লাখ মানুষ যেহেতু নামাজ পড়তে আসেন, এই মাঠটাকে উন্নয়নের জন্য আমরা ১৭ কোটি টাকার একটি প্রকল্প হাতে নিয়েছি। যার মধ্যে জেলা প্রশাসকের কাছে ৬ কোটি টাকা সরকার থেকে পৌঁছে দেওয়া হয়েছে।
দ্রুতই কাজ শুরু হবে। এই ঈদগাহ মাঠটিকে সুন্দর করা হবে।
এরপর তিনি কিশোরগঞ্জ জেলা ছাত্রদল আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন। তিনি নিজ হাতে বৃক্ষরোপণ করে পরিবেশ সুরক্ষা ও সবুজায়নের গুরুত্ব তুলে ধরেন।
শোলাকিয়া ঈদগাহ মাঠে সবুজায়নের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আরাফাতের মাঠের মতো এখানে আমরা নিমগাছ রোপণ করব। এই নিমগাছগুলো বড় হলে যখন মুসল্লিরা আসবেন বা অন্য সময় যখন বাচ্চারা খেলতে আসবে, সকালে বা বিকেলে হাঁটতে আসবেন…নিমগাছের অনেক উপকার করে মানুষের।
বাংলাদেশ সময়: ২৩:৫৬:৩৯ ৬ বার পঠিত