ফতুল্লায় পাসপোর্ট ও এনআইডি জালিয়াতি চক্রের ৩ সদস্য গ্রেফতার: ৬১ পাসপোর্ট ও সরকারি সীল জব্দ

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফতুল্লায় পাসপোর্ট ও এনআইডি জালিয়াতি চক্রের ৩ সদস্য গ্রেফতার: ৬১ পাসপোর্ট ও সরকারি সীল জব্দ
শুক্রবার, ২ অক্টোবর ২০২৬



ফতুল্লায় পাসপোর্ট ও এনআইডি জালিয়াতি চক্রের ৩ সদস্য গ্রেফতার: ৬১ পাসপোর্ট ও সরকারি সীল জব্দ

নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে ৬১টি পাসপোর্ট, ৫টি জাতীয় পরিচয়পত্র (NID) এবং বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের ৬টি জাল সীলসহ প্রতারক চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

গত ১ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দে সন্ধ্যা ১৮:১৫ ঘটিকায় ফতুল্লা মডেল থানাধীন সাইনবোর্ড এলাকার কেএমএস টাওয়ারের চতুর্থ তলায় এই অভিযান পরিচালিত হয়।
গ্রেফতারকৃতরা হলেন:

রাশেদ (৪৩), পিতা- মৃত জয়নাল, সাং- আজিবপুর, থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ।

মোঃ আব্দুল্লাহ তানহা (৩৯), পিতা- মৃত আব্দুল জব্বার, সাং- ভূইগড় শান্তিধারা, থানা- ফতুল্লা, জেলা- নারায়ণগঞ্জ।

মোঃ মহসিন বেপারী (৩২), পিতা- মোশারফ বেপারী ওরফে মোসা বেপারী, সাং- দক্ষিণ শিয়াচর, থানা- ফতুল্লা, জেলা- নারায়ণগঞ্জ।

উদ্ধারকৃত আলামতঃ

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত আসামি রাশেদের ভাড়াকৃত কক্ষে তল্লাশি চালিয়ে বিভিন্ন ব্যক্তির নামে থাকা নিম্নোক্ত অবৈধ সামগ্রী জব্দ করা হয়:

৬১টি পাসপোর্ট ‘০৫টি জাতীয় পরিচয়পত্র (NID) ‘০৬টি বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরের জাল সীল।

জব্দকৃত সীলসমূহের বিবরণ:

উদ্ধারকৃত সীলগুলোর মধ্যে রয়েছে—চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (ঢাকা), পুলিশ সুপারের কার্যালয় (ডিএসবি, নারায়ণগঞ্জ), নিকাহ রেজিস্ট্রার (চিটাগং রোড, সিদ্ধিরগঞ্জ), সহকারী পরিচালক (ডিপার্টমেন্ট অব ইমিগ্রেশন অ্যান্ড পাসপোর্ট, নারায়ণগঞ্জ), নোটারী পাবলিক এবং “সত্যায়িত প্রতিলিপি” লেখার বিশেষ সীল।
আইনগত ব্যবস্থা:

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পিসিপিআর (PCPR) যাচাই করে পূর্বে একাধিক মামলার তথ্য পাওয়া গেছে। এই ঘটনায় তাদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ হাবিবুর রহমান, পিপিএম-সেবা মহোদয়ের নির্দেশনায় এ ধরনের অপরাধীদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩:৩৭:২৭   ১৯ বার পঠিত  




ছবি গ্যালারী’র আরও খবর


ফতুল্লা থানা ওলামা দলের বিক্ষোভ: যেকোনো ষড়যন্ত্র মোকাবেলায় রাজপথেই থাকার হুশিয়ারি
ফতুল্লায় পাসপোর্ট ও এনআইডি জালিয়াতি চক্রের ৩ সদস্য গ্রেফতার: ৬১ পাসপোর্ট ও সরকারি সীল জব্দ
‘ইসলামবিরোধী কোনো কর্মকাণ্ড মেনে নেওয়া হবে না’
পলাতকদের সাংগঠনিক তৎপরতার কোন সুযোগ নেই : পানিসম্পদ মন্ত্রী
ষড়যন্ত্র করে বাংলাদেশকে থামানো যাবে না : আজিজুল বারী হেলাল
একটি মহল দেশে অরাজকতা সৃষ্টি করতে চায় : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা স্বপন
ফতুল্লায় ১ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী ‘পেটকাটা রকি’ গ্রেফতার
কোরিয়ার সঙ্গে সুদৃঢ় অর্থনৈতিক ও প্রতিরক্ষা সম্পর্ক স্থাপনের আশা হুমায়ুনের
তরুণ প্রজন্মকে সাম্প্রদায়িকতা ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ও সজাগ থাকতে হবে: সংস্কৃতি মন্ত্রী
শ্রমজীবী নারীদের নিরাপত্তা ও কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার : শ্রমমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ