
আওয়ামী লীগের পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়েছে।
শুক্রবার (২ অক্টোবর) বিকেলে বিক্ষোভ মিছিলটি ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডের নতুন কোর্ট এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ফতুল্লা থানা ওলামা দল কর্তৃক আয়োজিত সমাবেশে বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মীরা অংশ নেন।
ফতুল্লা থানা ওলামা দল এর আহ্বায়ক মোঃ জিলানী ফকির’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন- ফতুল্লা থানা বিএনপি’র সভাপতি শহীদুল ইসলাম টিটু।
ফ্যাসিস্ট সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র তীব্র সমালোচনা করে প্রধান অতিথির বক্তব্যে শহীদুল ইসলাম টিটু বলেন- বিগত দিনে দেশের মানুষের উপর যে জুলুম-নির্যাতন চালানো হয়েছে, দেশের জনগণ তা ভুলে যায়নি। এখন আবার ভারতে বসে দেশের বিরুদ্ধে নানা ধরনের গভীর ষড়যন্ত্র করা হচ্ছে। তবে দেশ বিরোধী এ-ই সমস্ত ষড়যন্ত্র কোন দিনই বাংলার মাটিতে বাস্তবায়ন হতে দেওয়া হবে না বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
তিনি হুশিয়ারী উচ্চারণ করে আরও বলেন- আওয়ামী লীগ আবারও পরিকল্পিতভাবে আগুন সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করার চেষ্টা করছে। কিন্তু বিএনপি’র নেতা-কর্মীরা সাধারণ জনগণকে সাথে নিয়ে মাঠে রয়েছে। যেকোন ধরনের অপতৎপরতা ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করা হলে’ রাজপথেই তার কঠোর মোকাবিলা করা হবে।
ও-ই বিক্ষোভ মিছিল ও সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- ফতুল্লা থানা বিএনপি’র সাধারণ সম্পাদক এড. আব্দুল বারী ভুইয়া, সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি, জাতীয়তাবাদী ওলামা দল নারায়ণগঞ্জ জেলা শাখার সদস্য সচিব হাফেজ মোঃ মামুন।
সমাবেশে ওলামা দলের স্থানীয় নেতৃবৃন্দ দেশের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং স্বৈরাচারী শক্তির যেকোন ষড়যন্ত্র নস্যাৎ করতে নেতা-কর্মীদের সদা প্রস্তুত থাকার নির্দেশ দেন।
ফতুল্লা থানা ওলামা দল এর সদস্য সচিব হাফেজ মাওলানা মোঃ মহসিন’র সঞ্চালনায় এ সময় আরও উপস্থিত ছিলেন- ফতুল্লা থানা ওলামা দল এর সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাজহারুল ইসলাম সুমন, যুগ্ম আহ্বায়ক জাহিদ হাসান বেলাল, সৈয়দ আব্দুল বাসেত, মোঃ শামীম হোসেন, কুতুবপুর ইউনিয়ন ওলামা দল এর আহ্বায়ক রেফায়েত উল্লাহ মাষ্টার সহ বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের অন্যান্য নেতা-কর্মীরা।
বাংলাদেশ সময়: ২৩:৪৬:৪৬ ৩ বার পঠিত