‘ইসলামবিরোধী কোনো কর্মকাণ্ড মেনে নেওয়া হবে না’

প্রথম পাতা » ছবি গ্যালারী » ‘ইসলামবিরোধী কোনো কর্মকাণ্ড মেনে নেওয়া হবে না’
শুক্রবার, ২ অক্টোবর ২০২৬



‘ইসলামবিরোধী কোনো কর্মকাণ্ড মেনে নেওয়া হবে না’

ইসলামবিরোধী কোনো কর্মকাণ্ড মেনে নেওয়া হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক ডাকসুর ভিপি আমানউল্লাহ আমান।

শুক্রবার (২ অক্টোবর) বিকেলে ঢাকার কেরানীগঞ্জের ঢাকা-২ আসনের শরীফ নগর আবাসিক প্রকল্পে শরীফ জামে মসজিদ ইসলামী কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আমানউল্লাহ আমান বলেন, বাংলাদেশ ইসলামের ওপর ভিত্তি করে চলবে। একই সঙ্গে সব ধর্মের মানুষের প্রতি সম্মান দেখানোর কথাও বলেন তিনি।

তিনি বলেন, প্রধানমন্ত্রী সব ধর্মের প্রতি সম্মান জানিয়ে ইমাম-মুয়াজ্জিনসহ বিভিন্ন ধর্মের ধর্মগুরুদের সম্মানির ব্যবস্থা করেছেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শরীফ জামে মসজিদ ইসলামী কমপ্লেক্সের চেয়ারম্যান ও শরীফ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রজ্জব শরীফ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ফাউন্ডেশন বাংলাদেশের সাবেক সিনিয়র পেশ ইমাম ও বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সাবেক খতিব মুফতি মুহিবুল্লাহিল বাকী নদভী। এ ছাড়া শরীফ গ্রুপের পরিচালক রাজিয়া শরীফ জনী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মুফতি সাইফুল ইসলাম, কেরানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ নাজিম উদ্দিন, কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী হাসমত উল্লাহ নবী, বিএনপি নেতা মো. আলমগীর খানসহ স্থানীয় নেতৃবৃন্দ।

বাংলাদেশ সময়: ২৩:২৮:৫০   ৪ বার পঠিত  




ছবি গ্যালারী’র আরও খবর


ফতুল্লা থানা ওলামা দলের বিক্ষোভ: যেকোনো ষড়যন্ত্র মোকাবেলায় রাজপথেই থাকার হুশিয়ারি
ফতুল্লায় পাসপোর্ট ও এনআইডি জালিয়াতি চক্রের ৩ সদস্য গ্রেফতার: ৬১ পাসপোর্ট ও সরকারি সীল জব্দ
‘ইসলামবিরোধী কোনো কর্মকাণ্ড মেনে নেওয়া হবে না’
পলাতকদের সাংগঠনিক তৎপরতার কোন সুযোগ নেই : পানিসম্পদ মন্ত্রী
ষড়যন্ত্র করে বাংলাদেশকে থামানো যাবে না : আজিজুল বারী হেলাল
একটি মহল দেশে অরাজকতা সৃষ্টি করতে চায় : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা স্বপন
ফতুল্লায় ১ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী ‘পেটকাটা রকি’ গ্রেফতার
কোরিয়ার সঙ্গে সুদৃঢ় অর্থনৈতিক ও প্রতিরক্ষা সম্পর্ক স্থাপনের আশা হুমায়ুনের
তরুণ প্রজন্মকে সাম্প্রদায়িকতা ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ও সজাগ থাকতে হবে: সংস্কৃতি মন্ত্রী
শ্রমজীবী নারীদের নিরাপত্তা ও কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার : শ্রমমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ