নারায়ণগঞ্জ সদরে টেকসই যোগাযোগ ও যানজট নিরসনে কোর রোড নেটওয়ার্ক (CRN) চূড়ান্ত

প্রথম পাতা » ছবি গ্যালারী » নারায়ণগঞ্জ সদরে টেকসই যোগাযোগ ও যানজট নিরসনে কোর রোড নেটওয়ার্ক (CRN) চূড়ান্ত
সোমবার, ১৭ আগস্ট ২০২৬



নারায়ণগঞ্জ সদরে টেকসই যোগাযোগ ও যানজট নিরসনে কোর রোড নেটওয়ার্ক (CRN) চূড়ান্ত

নারায়ণগঞ্জ সদর উপজেলার টেকসই যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করা ও পরিকল্পিত উন্নয়নের লক্ষ্যে কোর রোড নেটওয়ার্ক (CRN) আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত করা হয়েছে। সোমবার (১৭ আগস্ট) সকাল ১০:৩০ টায় সদর উপজেলা পরিষদ সভাকক্ষে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (LGED), উপজেলা প্রকৌশলীর কার্যালয়ের আয়োজনে এক বিশেষ কর্মশালায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।

কর্মশালায় সদর উপজেলা প্রকৌশলী ইয়াসির আরাফাতের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব এস এম ফয়েজ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলম।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও জনাব এস এম ফয়েজ উদ্দিন বলেন, “সদর উপজেলার টেকসই যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করতে এবং গ্রামীণ ও শহর অঞ্চলের অর্থনৈতিক সংযোগ বাড়াতে কোর রোড নেটওয়ার্ক (CRN) আধুনিকায়ন অত্যন্ত জরুরি। মাঠপর্যায়ের বাস্তব চিত্র ও অংশীজনদের মতামতের ভিত্তিতে এই সড়ক নেটওয়ার্ক চূড়ান্ত করা হলে তা ভবিষ্যতের যানজট নিরসন এবং পরিকল্পিত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।” তিনি মহাপরিকল্পনাটি সফলভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতার সাথে কাজ করার আহ্বান জানান।

কর্মশালায় উপজেলা সড়ক নেটওয়ার্কের বর্তমান চিত্র, ভবিষ্যৎ পরিকল্পনা ও উন্নয়ন কৌশল নিয়ে দীর্ঘ আলোচনা হয়। এতে উপস্থিত ফিল্ড অফিসার, জনপ্রতিনিধি, বাস ও ট্রাক মালিক সমিতির প্রতিনিধি, ব্যবসায়ী ও বণিক সমিতির নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং পুলিশ প্রশাসনের প্রতিনিধিরা তাঁদের প্রস্তাবনা তুলে ধরেন। সবার সর্বসম্মত মতামত ও সুপারিশের ভিত্তিতেই পরিশেষে নারায়ণগঞ্জ সদর উপজেলার কোর রোড নেটওয়ার্ক চূড়ান্তকরণ সম্পন্ন হয়।

বাংলাদেশ সময়: ১১:৪৯:০৯   ৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


নারায়ণগঞ্জ সদরে টেকসই যোগাযোগ ও যানজট নিরসনে কোর রোড নেটওয়ার্ক (CRN) চূড়ান্ত
আজকের রাশিফল
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
শোলাকিয়া ঈদগাহ মাঠে উন্নয়ন কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
সিদ্ধিরগঞ্জে পুলিশের ওপর হামলার মামলায় ৪ জনসহ গ্রেপ্তার ৭
নিজেদের ব্যর্থতার দায় বিরোধী দলের ওপর চাপাচ্ছে সরকার: জামায়াত সেক্রেটারি
তিস্তার ভাটিতে আরেকটি ব্যারাজ নির্মাণ করা হবে: ত্রাণমন্ত্রী
দেশের প্রতিটি খুন ও মানবতাবিরোধী অপরাধের বিচার হবে: আইনমন্ত্রী
দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯ তলায় রূপান্তর হবে : স্বাস্থ্যমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ