সদরপুরে সড়ক দুর্ঘটনায় মাদরাসা শিক্ষার্থী নিহত

প্রথম পাতা » ছবি গ্যালারী » সদরপুরে সড়ক দুর্ঘটনায় মাদরাসা শিক্ষার্থী নিহত
সোমবার, ১৭ আগস্ট ২০২৬



সদরপুরে সড়ক দুর্ঘটনায় মাদরাসা শিক্ষার্থী নিহত

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের সদরপুরে মধু মন্ডলের ডাঙ্গী গ্রামের পাকা রাস্তায় চলন্ত ইজিবাইকের ধাক্কায় মাদ্রাসা শিক্ষার্থী নিহত হয়েছে।
আজ সকাল সাড়ে ১০টায় সদরপুরের কারীরহাট মধু মন্ডলের ডাঙ্গী গ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ফারদিন সদরপুর থানার মধু মন্ডলের ডাঙ্গী (কারীর হাট) এলাকার বাচ্চু মাতুব্বরের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, রবিবার আনুমানিক সাড়ে ১১ টার দিকে কারীর হাট থেকে সদরপুরগামী চলন্ত ইজিবাইক ধাক্কা দেয়। এতে সে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। মাথায় গুরুতর আঘাত ও অতিরিক্ত রক্তক্ষরণ হলে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে সদরপুর সরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডাঃ সুমাইয়া পারভেজ তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনা সত্যতা নিশ্চিত করে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন,মাদ্রসা শিক্ষার্থীকে ইজিবাইকের ধাক্কায় নিহত হয়। ঘটনাটি খুবই দুঃখজনক এবং হৃদয়বিদারক ।
এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বাংলাদেশ সময়: ১৬:২৫:২৭   ৭৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
মাশরুম চাষ: সদরে দুই ব্যাচে ৯০ প্রশিক্ষণার্থী, ১০ জন পেলেন চাষের উপকরণ
ইন্দোনেশিয়ার কাছে ৯-২ গোলে হেরেছে বাংলাদেশ
বৈঠার ছন্দে মাতল ব্রহ্মপুত্রের পাড়, নৌকাবাইচ দেখতে হাজারও মানুষ
রেলওয়ে স্টেশন ভাঙচুরকারীদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে: ভূমিমন্ত্রী
দক্ষিণ কোরিয়ার সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের আহ্বান বাংলাদেশের
মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড
প্রধানমন্ত্রীর উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে
ফেনীর ৩ উপজেলার ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ