আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সময় লাগবে : স্বরাষ্ট্রমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সময় লাগবে : স্বরাষ্ট্রমন্ত্রী
সোমবার, ১৭ আগস্ট ২০২৬



আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সময় লাগবে : স্বরাষ্ট্রমন্ত্রী

দেশের আইন-শৃঙ্খলার উন্নতি হয়েছে, তবে জনপ্রত্যাশা পূরণ হয়নি বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, ‘সরকারের ১৮০ দিনে আইন-শৃঙ্খলা উন্নতির বিষয়ে জনগণ বলবে।

তবে জনপ্রত্যাশা পূরণে আরো সময় লাগবে।’ সোমবার (১৭ আগস্ট) জুডিশিয়াল সার্ভিস পে কমিশনের প্রতিবেদন পর্যালোচনা কমিটির বৈঠক শেষে সচিবালয়ে তিনি এ কথা বলেন।

আল-কায়েদা প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘জাতিসংঘের প্রতিবেদন অনুমাননির্ভর। সুতরাং অনুমাননির্ভর কোনো প্রতিবেদনকে আমরা আমলে নিচ্ছি না।

তিনি বলেন, ‘মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দরে ল্যান্ডবেইজড এলএনজি টার্মিনাল করার পরিকল্পনা করছে সরকার। ভবিষ্যৎ জ্বালানি নিরাপত্তার কথা বিবেচনা করে জ্বালানি সমস্যা সমাধানে নির্দিষ্ট সময়ের জন্য যাতে মজুদ রাখা যায়, সেই চেষ্টা চলছে।’

তিনি আরো বলেন, ‘আগামী কয়েক বছরের মধ্যে দেশের অভ্যন্তরীণ গ্যাসের চাহিদা অভ্যন্তরীণ উৎস থেকেই মেটানো যাবে।’

বাংলাদেশ সময়: ১৭:১১:২৪   ৫৯ বার পঠিত  




ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
মাশরুম চাষ: সদরে দুই ব্যাচে ৯০ প্রশিক্ষণার্থী, ১০ জন পেলেন চাষের উপকরণ
ইন্দোনেশিয়ার কাছে ৯-২ গোলে হেরেছে বাংলাদেশ
বৈঠার ছন্দে মাতল ব্রহ্মপুত্রের পাড়, নৌকাবাইচ দেখতে হাজারও মানুষ
রেলওয়ে স্টেশন ভাঙচুরকারীদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে: ভূমিমন্ত্রী
দক্ষিণ কোরিয়ার সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের আহ্বান বাংলাদেশের
মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড
প্রধানমন্ত্রীর উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে
ফেনীর ৩ উপজেলার ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ