জামালপুরে ৪’শ পিস ইয়াবাসহ মাদক কারবারি রুবেলের স্ত্রী গ্রেপ্তার

প্রথম পাতা » ছবি গ্যালারী » জামালপুরে ৪’শ পিস ইয়াবাসহ মাদক কারবারি রুবেলের স্ত্রী গ্রেপ্তার
সোমবার, ১৭ আগস্ট ২০২৬



জামালপুরে ৪’শ পিস ইয়াবাসহ মাদক কারবারি রুবেলের স্ত্রী গ্রেপ্তার

জামালপুর প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জ পৌর শহরের উপজেলা রোডে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৮০০ পিস ইয়াবা ও নগদ ৪ লাখ টাকা উদ্ধারের কয়েকদিন না পেরুতেই আবারও ৪০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি রুবেল মিয়ার স্ত্রী ইতি বেগমকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে অভিযুক্ত রুবেল মিয়া এবার সুরঙ্গ পথ ব্যবহার করে পালিয়ে যেতে সক্ষম হন।

​পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বকশীগঞ্জ থানা পুলিশের একটি দল রবিবার রাতভর অভিযান চালায়। অভিযানকালে রুবেল মিয়া সুরঙ্গ পথে পালিয়ে গেলেও তাঁর স্ত্রী ইতি বেগমকে ৪০০ পিস ইয়াবাসহ আটক করতে সক্ষম হয় পুলিশ।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে পুলিশ জানায়, এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত ইতি বেগমকে সোমবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

​এদিকে সুরঙ্গ পথে পালিয়ে যাওয়া চিহ্নিত মাদক কারবারি রুবেল মিয়াকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান, বকশীগঞ্জ থানা পুলিশ।

বাংলাদেশ সময়: ২০:৪৩:৩৪   ৬০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সোমালিয়ায় ইসরায়েলিদের উপস্থিতি নিয়ে কড়া হুঁশিয়ারি প্রেসিডেন্ট হাসানের
ক্রোয়েশিয়াকে গোল বন্যায় ভাসিয়ে ইংল্যান্ডের রেকর্ড জয়
সরিষাবাড়ীতে সিএনজি ও মোটরসাইকেল সংঘর্ষ, ভারপ্রাপ্ত চেয়ারম্যানসহ আহত ৬
মেসির বিদায়ি ম্যাচের আগে ৭ গোলের জয় আর্জেন্টিনার
ইয়ামাল-রদ্রির ঝলকে চেককে হারাল স্পেন
আজ বিশ্ব প্রাণী দিবস: প্রাণীদের অধিকার ও কল্যাণ রক্ষায় এক বৈশ্বিক জাগরণ
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বন্দরে চুরি মামলার আসামিসহ গ্রেপ্তার ৪
ডেঙ্গু আক্রান্ত বিএনপি নেতা টিপুকে দেখতে গেলেন মনির সরদার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ