গ্যাস-বিদ্যুতের দাবি জানালে সরকার বলছে হঠকারিতা: নাহিদ ইসলাম

প্রথম পাতা » ছবি গ্যালারী » গ্যাস-বিদ্যুতের দাবি জানালে সরকার বলছে হঠকারিতা: নাহিদ ইসলাম
সোমবার, ১৭ আগস্ট ২০২৬



গ্যাস-বিদ্যুতের দাবি জানালে সরকার বলছে হঠকারিতা: নাহিদ ইসলাম

গ্যাস ও বিদ্যুৎ নিশ্চিত করার দাবিতে গণতান্ত্রিকভাবে প্রতিবাদ জানালেও সেটিকে ‘হঠকারিতা’ হিসাবে আখ্যায়িত করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

সোমবার রাজধানীর একটি হোটেলে ‘সাংবাদিকের চোখে জুলাই’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এ অভিযোগ করেন।

এনসিপি-সংশ্লিষ্ট সংগঠন ডেমোক্রেটিক জার্নালিস্ট অ্যালায়েন্স (ডিজেএ) অনুষ্ঠানের আয়োজন করে। এতে জুলাই গণ-অভ্যুত্থানের সময় ‘সত্যের পক্ষে শক্তভাবে অবস্থান নেওয়া’ বেশ কয়েকজন সাংবাদিক নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেন। নাহিদ অনুষ্ঠানে সমাপনী বক্তব্য দেন।

নাহিদ ইসলাম বলেন, ‘আমাদের গণতান্ত্রিক প্রতিবাদকে বলা হচ্ছে হঠকারিতা। বলা হচ্ছে, বাস ভাঙচুর আমরা আগের মতো চাই না, রাস্তায় বসে বিক্ষোভ আমরা চাই না। রাস্তায় বসে বিক্ষোভ কিন্তু বৈধ গণতান্ত্রিক আন্দোলনের পদ্ধতি।’

তিনি অভিযোগ করে বলেন, ‘কালকে যখন আমি রাস্তায় নামব প্ল্যাকার্ড হাতে নিয়ে, তখন বলা হবে আমি বাস ভাঙচুরের জন্য নামছি এবং আমাকে গ্রেফতার করা হবে, মামলা দেওয়া হবে। এই ন্যারেটিভ (বয়ান) সরকারের জায়গা থেকে তৈরি করা হচ্ছে।’

বাংলাদেশে এখন যে মুক্ত পরিবেশ আছে, তা ‘আপৎকালীন’ বলে মনে করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, ‘এটা কত দিন থাকবে, আমরা কেউ জানি না। ধীরে ধীরে গণতন্ত্র ও কথা বলার জায়গা সংকুচিত হয়ে আসছে। সেই সংকোচন ঠেকাতে হবে সবাই মিলেই। সাংবাদিকরা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদটা প্রচার করলেই যথেষ্ট হয়। আর রাজনৈতিক দল হিসাবে আমরা আমাদের ভূমিকা পালন করব।’

বিএনপি সরকার ক্ষমতায় আসার পর অনেক সাংবাদিককে গণমাধ্যম থেকে বের করে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন নাহিদ ইসলাম। তিনি গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদনে উঠে আসা সাংবাদিকদের সুরক্ষা আইনসহ বিভিন্ন ভালো নীতি বাস্তবায়নের দাবিও জানান।

নাহিদ ইসলামের বক্তব্যের আগে অনুষ্ঠানে বিভিন্ন গণমাধ্যমের দায়িত্বশীল ব্যক্তিদের পাশাপাশি মাঠপর্যায়ে জুলাই অভ্যুত্থানের সংবাদ সংগ্রহ করা বেশ কয়েকজন সাংবাদিক তাদের অভিজ্ঞতা ও প্রত্যাশা-প্রাপ্তির বিষয়ে বক্তব্য দেন। কেউ কেউ অভ্যুত্থানের পর চাকরিচ্যুতির কথা উল্লে­খ করেন। কাঙ্খিত পরিবর্তন না হওয়ায় কেউ কেউ হতাশা প্রকাশ করেন।

বাংলাদেশ সময়: ২৩:১৯:১০   ৭৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ক্যারিয়ারের ব্যস্ততম বছর শেষে সাময়িক বিরতিতে অ্যান হ্যাথাওয়ে
ডেঙ্গু নিয়ন্ত্রণে পরিচ্ছন্ন দেশ গড়তে প্রধানমন্ত্রীকে সহায়তা করুন : ডিসি গাজীপুর
জামায়াত নেতা আখতারুজ্জামান রিমান্ড শেষে কারাগারে
২০ জেলায় সমন্বিত মেডিকেল অক্সিজেন প্রকল্প হাতে নিচ্ছে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
মালয়েশিয়া থেকে যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারে ফিরেছেন প্রায় দেড় হাজার অভিবাসী
ভারতের সঙ্গে চুক্তি হলেই মোগলহাট স্থলবন্দর চালু হবে : ত্রাণমন্ত্রী
ত্রয়োদশ জাতীয় সংসদের অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৪র্থ বৈঠক অনুষ্ঠিত
আইপিইউ সম্মেলনে যোগ দিতে তানজানিয়া গেলেন স্পিকার
‘বিশ্ব বসতি দিবস ২০২৬’ উদ্‌যাপনে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়
শেরপুরে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ