খুলনায় অস্ত্র ও গুলিসহ সন্ত্রাসী ভেলু গ্রেপ্তার

প্রথম পাতা » খুলনা » খুলনায় অস্ত্র ও গুলিসহ সন্ত্রাসী ভেলু গ্রেপ্তার
মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬



খুলনায় অস্ত্র ও গুলিসহ সন্ত্রাসী ভেলু গ্রেপ্তার

খুলনায় পুলিশের বিশেষ অভিযানে শুটার মো. আল আমিন হাওলাদার ভেলুকে (৩২) আজ গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার সকালে খুলনা থানা পুলিশ নগরীর সদর থানাধীন বড় মির্জাপুর ইউসুফ রোডস্থ আমেনা মঞ্জিল নামক বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে। তার কাছ থেকে দেশীয় ১টি পাইপ গান ও ২ রাউন্ড শর্টগানের তাজা কার্তুজ উদ্ধার করা হয়। সে সন্ত্রাসী গ্রেনেড বাবু গ্রুপের সক্রিয় সদস্য বলে জানিয়েছে পুলিশ।

কেএমপি’র মিডিয়াসেলের এক বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, মঙ্গলবার ভোর পাঁচটার দিকে খুলনা সদর থানাধীন বড় মির্জাপুর ইউসুফ সড়কস্থ আমেনা মঞ্জিল এর নীচ তলায় পশ্চিম পাশের রুমের সান সেটের উপরে ১টি পাইপ গান ও ২ রাউন্ড শর্টগানের তাজা কার্তুজসহ গ্রেনেড বাবু গ্রুপের শুটার মো. আল আমিন হাওলাদার ভেলুকে গ্রেপ্তার করা হয়। সে নগরীর বানিয়াখামারের বিকে মেইন রোডস্থ আকব্বার হাওলাদারের পুত্র। সে ঢাকার শাহাবাগ থানার চাঞ্চল্যকর শহীদ মিনারের সামনের জোড়া খুনের ১৬৪ ধারার জবানবন্দির পলাতক আসামি। এছাড়া তার বিরুদ্ধে লবণচরা ও খুলনা সদর থানায় একাধিক মামলা রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম বাসস’কে বলেন, গ্রেপ্তারকৃত আল আমিন ওরফে ভেলুর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৬:৫৬:৫৮   ৭৫ বার পঠিত  




খুলনা’র আরও খবর


ষড়যন্ত্র করে বাংলাদেশকে থামানো যাবে না : আজিজুল বারী হেলাল
তরুণ প্রজন্মকে সাম্প্রদায়িকতা ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ও সজাগ থাকতে হবে: সংস্কৃতি মন্ত্রী
ফারাক্কার প্রভাবে দক্ষিণ-পশ্চিমের ৫৪ নদী ভরাট হয়েছে : পরিবেশ প্রতিমন্ত্রী
বিএনপি নেতারা ভুলভাল বলে প্রথাগতভাবে টিকে থাকার চেষ্টা করছেন: গোলাম পরওয়ার
জামায়াত-আ.লীগের পুরোনো প্রেম আবার জেগেছে: রাশেদ খান
ঝিনাইদহে সার মজুতের দায়ে ডিলারের জরিমানা
জামায়াত শেখ হাসিনা ও আ. লীগের এজেন্ডা বাস্তবায়ন করছে
নতুন গ্রামীণ সড়কে ইট নয়, ব্যবহার করতে হবে পরিবেশবান্ধব ব্লক: প্রতিমন্ত্রী
দেশের সব সেচ পাম্প পর্যায়ক্রমে সোলারে রূপান্তর করা হবে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী
সবার আগে জনগণের কথা শুনতে হবে: আইনমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ