সাইবার অপরাধ তদন্তে নারায়ণগঞ্জ পুলিশের বিশেষ কর্মশালা

প্রথম পাতা » ছবি গ্যালারী » সাইবার অপরাধ তদন্তে নারায়ণগঞ্জ পুলিশের বিশেষ কর্মশালা
বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬



সাইবার অপরাধ তদন্তে নারায়ণগঞ্জ পুলিশের বিশেষ কর্মশালা

সাইবার অপরাধ তদন্তে তদন্তকারী কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে নারায়ণগঞ্জে ‘তথ্য সংগ্রহের আইনগত প্রক্রিয়া’ বিষয়ক বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালার উদ্বোধন করেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী।

কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন সিআইডি, ঢাকার সিপিসির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার মো. খাইরুল আলম।

দিনব্যাপী কর্মশালায় নারায়ণগঞ্জ জেলার সাতটি থানা, গোয়েন্দা শাখা ও আইসিটি শাখার ২০ জন উপপরিদর্শক (এসআই) এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।

কর্মশালায় ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, টিকটক ও গুগল থেকে আইনগত প্রক্রিয়ায় তথ্য সংগ্রহ ও নথিবদ্ধকরণ এবং সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সংগৃহীত তথ্য বিশ্লেষণের বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।

পুলিশ জানায়, সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে বিভিন্নভাবে প্রতারণা ও হয়রানির ঘটনা ঘটছে। এসব অপরাধে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণে তদন্ত কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধিতে এ প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বাংলাদেশ সময়: ২২:১৯:৫১   ৬৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সিদ্ধিরগঞ্জে ২ কেজি গাঁজা ও ১৭ পিস ইয়াবাসহ গ্রেফতার ২
ত্রয়োদশ জাতীয় সংসদের সংসদ সদস্যদের সমন্বয়ে গঠিত জলবায়ু পরিবর্তন ও বাস্তুচ্যুতি বিষয়ক সংসদীয় ককাসের ১ম বৈঠক অনুষ্ঠিত
নিত্যপণ্য ও এলপি গ্যাসের বাজারে অভিযান : ১০২ প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা
সংবিধান সংশোধন কমিটি নিয়ে যে মন্তব্য করলেন হাসনাত আবদুল্লাহ
বন্দরে ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ১৫
বন্দরে যুবকদের উদ্যোগে সড়কজুড়ে সিসি ক্যামেরা
যুব সমাজকে মাদকমুক্ত রাখতে ক্রীড়া চর্চার বিকল্প নেই: মামুন মাহমুদ
একাত্তরের চেতনার ব্যবসা করে জাতিকে বিভাজনে রাখা হয়েছে: শিবির সভাপতি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ