ইতিহাসের এই দিনে

প্রথম পাতা » ছবি গ্যালারী » ইতিহাসের এই দিনে
শুক্রবার, ২১ আগস্ট ২০২৬



ইতিহাসের এই দিনে

 

আজ ২১ আগস্ট গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ২৩৩তম (অধিবর্ষে ২৩৪তম) দিন। বছর শেষ হতে আরো ১৩২ দিন বাকি রয়েছে।

 

ঘটনাবলী
১৮৭৮ - প্রথম আমেরিকান বার অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা।
১৯১১ - লিওনার্দো দা ভিঞ্চির চিত্রকর্ম মোনা লিসার ছবিটি আজকের দিনে লুভারস মিউজিয়াম থেকে চুরি হয়ে যায়।
১৯১৫ - ইতালি তুরস্কের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।
১৯৫৯ - হাওয়াই আমেরিকার ৫০তম রাজ্যে পরিণত হয়।
১৯৭২ - বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় প্যারাগুয়ে।
১৯৯১ - লাটিভা সোভিয়েত ইউনিয়ন থেকে স্বাধীনতা লাভ করে।
২০০৪ - ঢাকায় আওয়ামী লীগের এক জনসভায় গ্রেনেড হামলা হয়, সেই হামলায় ২৪ জন নিহত হয় এবং তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা সহ প্রায় ৩০০ লোক আহত হয়। এই হামলায় নিহতদের মধ্যে আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নারী নেত্রী মিসেস আইভি রহমান অন্যতম, যিনি বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী।
জন্ম
১৭৮৯ - অগুস্তাঁ লুই কোশি, ফরাসি গণিতবিদ।
১৯০৮ - পরমনাথ ভাদুড়ী, ভারতীয় বাঙালি বিজ্ঞানী কৃষিতে জৈব সার ব্যবহারের পথিকৃৎ। (মৃ.১৯৯২)
১৯১১ - চামেলী বসু, ভারতীয় বাঙালি মহিলা পদার্থবিজ্ঞানী। (মৃ.১৯৯২)
১৯২১ - রামকুমার চট্টোপাধ্যায়, ভারতীয় গায়ক, সুরকার এবং সঙ্গীত পরিচালক। (মৃ.২০০৯)
১৯৭৩ - সের্গেই ব্রিন রুশ বংশোদ্ভুত মার্কিন কম্পিউটার প্রকৌশলী ও সার্চ ইঞ্জিন গুগল এর অন্যতম প্রতিষ্ঠাতা।
১৯৮৬ - উসেইন বোল্ট, জামাইকায় জন্মগ্রহণকারী বিশ্বখ্যাত দৌড়বিদ।
১৯৮৯ - আলেক্স ভিদাল, স্প্যানিশ ফুটবলার।
১৯৯৬ - ক্যারোলিনা মুচোভা, চেক টেনিস খেলোয়াড়।
মৃত্যু
১৬১৩ - ইসলাম খাঁ, বাংলায় শাসনকর্তা। (জ.১৫৭০)
১৭৬২ - লেডি মেরি ওয়ার্টলি মন্টাগু, ইংরেজ লেখক, কবি এবং নাট্যকার। (জ. ১৬৮৯)
১৯১১ - মাহবুব আলি খান, হায়দ্রাবাদের ষষ্ঠ নিজাম। (জ.১৭/০৮/১৮৬৬)।
১৯৪০ - লিওন ত্রোৎস্কি, রুশ বিপ্লবী নেতা। (জ.১৮৭৯)
১৯৪৩- হেনরিক পন্টোপিডান, সাহিত্যে নোবেলজয়ী ডেনিশ লেখক। (জ.২৪/০৭/১৯৪৩)
১৯৭৮- বিনু মানকড়, ভারতীয় ক্রিকেটার। (জ.১২/০৪/১৯১৭)
১৯৯৫ - সুব্রহ্মণ্যন চন্দ্রশেখর ব্রিটিশ ভারতে জন্মগ্রহণকারী নোবেল পুরস্কার বিজয়ী মার্কিন জ্যোতিঃপদার্থবিজ্ঞানী। (জ.১৯/১০/১৯১০)
২০০৬ - ওস্তাদ বিসমিল্লাহ খান সাহেব, ভারতীয় সানাই বাদক। (জ.২১/০৩/১৯১৬)
২০১৭ - নায়ক রাজ রাজ্জাক, বাংলাদেশের একজন কিংবদন্তি চলচ্চিত্র অভিনেতা। (জ.২৩/০১/১৯৪২)
২০২৫- স্বরাজ পল ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ ব্যবসায়ী।(জ.১৮/০২/১৯৩১)

বাংলাদেশ সময়: ১২:৩০:০৯   ৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বিশ্ব প্রবীণ নাগরিক দিবস আজ
আদি বুড়িগঙ্গা চ্যানেল পরিচ্ছন্নতায় প্রতিমন্ত্রী শাহ আলম ও ডিসি ফরিদা
আজকের রাশিফল
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারে দক্ষতা, স্বচ্ছতা ও জনবান্ধব সেবা নিশ্চিত করতে হবে: জনপ্রশাসন উপদেষ্টা
মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় ঠাকুরগাঁওয়ে আনন্দ র‍্যালি ও মিষ্টি বিতরণ
ধামরাইয়ে কোনো অবৈধ ইটভাটা চলতে দেওয়া হবে না: জেলা প্রশাসক
বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতির শপথ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায়
আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ