আজকের রাশিফল

প্রথম পাতা » ছবি গ্যালারী » আজকের রাশিফল
শুক্রবার, ২১ আগস্ট ২০২৬



আজকের রাশিফল

মেষ রাশির ২১ মার্চ–২০ এপ্রিল

আজ শরীর-স্বাস্থ্য ভালো থাকবে। উপার্জন সন্তোষজনক হলেও ব্যয় বাড়ায় সঞ্চয় কম হতে পারে। বিনিয়োগে সুফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। নতুন গাড়ি কেনার সুযোগ আসতে পারে। ভাই-বোনের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে এবং তাদের কাছ থেকে সহযোগিতা পেতে পারেন।

বৃষ রাশির ২১ এপ্রিল–২০ মে

রাশির প্রবীণদের হৃদ্‌রোগজনিত সমস্যার বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন। ব্যবসায়ীদের আয় ভালো হতে পারে। শত্রুরা আজ অনেকটাই নিয়ন্ত্রণে থাকবে। ধর্মীয় কাজে কিছু বাধার মুখে পড়তে পারেন। নতুন বাড়ি কেনার সম্ভাবনাও রয়েছে।

মিথুন রাশির ২১ মে–২০ জুন

শারীরিক অবস্থার উন্নতি হবে। কোনো উচ্চপদস্থ ব্যক্তির মাধ্যমে উপকৃত হতে পারেন। তবে গুরুস্থানীয় কারও স্বাস্থ্য নিয়ে উদ্বেগ তৈরি হতে পারে। টেক্সটাইল, প্রকৌশল ও ইলেকট্রনিকস ব্যবসায় যুক্তরা লাভবান হওয়ার সুযোগ পাবেন। পরীক্ষায় প্রত্যাশিত ফল পেতে কিছুটা বাধা আসতে পারে।

কর্কট রাশির২১ জুন–২০ জুলাই

মাথাব্যথা, পেটের সমস্যা ও কানের সমস্যায় ভুগতে পারেন। ভাই-বোনের কাছ থেকে ভালো পরামর্শ পাবেন। কর্মস্থলে সহকর্মীদের সঙ্গে তর্ক-বিতর্ক এড়িয়ে চলুন। কাছাকাছি কোথাও ভ্রমণের সুযোগ হতে পারে। দীর্ঘদিন আটকে থাকা টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে। আইন পেশার সঙ্গে যুক্তদের আর্থিক উন্নতি হতে পারে।

সিংহ রাশির ২১ জুলাই–২০ আগস্ট

ধর্মীয় কাজে বাধা এলেও ধৈর্য ধরে এগিয়ে যেতে হবে। কোমরের ব্যথায় ভোগার আশঙ্কা রয়েছে। কর্মক্ষেত্রে সমালোচনার মুখে পড়ে হতাশা তৈরি হতে পারে। তবে সামাজিক কর্মকাণ্ডে সম্মান ও পরিচিতি বাড়বে। ঠান্ডাজনিত শ্বাসকষ্ট বা শ্লেষ্মার সমস্যায় সতর্ক থাকা প্রয়োজন।

কন্যা রাশির ২২ আগস্ট–২২ সেপ্টেম্বর

উপার্জন ভালো হলেও সেই অনুযায়ী সঞ্চয় করতে পারবেন না। ব্যবসায় প্রভাবশালী কারও সহযোগিতা পাওয়ার সম্ভাবনা রয়েছে। ঋণসংক্রান্ত আর্থিক জটিলতায় পড়তে পারেন। জীবনসঙ্গীর সঙ্গে মতবিরোধ দেখা দিতে পারে। কর্মক্ষেত্রে বিরোধীদের সঙ্গে মানিয়ে চললে সুবিধা হবে।

তুলা রাশির ২৩ সেপ্টেম্বর–২২ অক্টোবর

বিশ্বাস করে ব্যবসার গোপন তথ্য কাউকে জানালে আর্থিক ক্ষতির আশঙ্কা রয়েছে। চিকিৎসা খাতে ব্যয় বাড়তে পারে। ব্যবসায় নানা বাধা এলেও শেষ পর্যন্ত সাফল্য আসবে। আত্মীয়ের মৃত্যুসংবাদে মন খারাপ হতে পারে। বিষাক্ত প্রাণীর কামড় থেকে সতর্ক থাকুন।

বৃশ্চিক রাশির ২৩ অক্টোবর–২১ নভেম্বর

অতিরিক্ত সংবেদনশীল আচরণ করলে সমস্যা তৈরি হতে পারে। নতুন চাকরির সুখবর পাওয়ার সম্ভাবনা রয়েছে। মায়ের স্বাস্থ্যের উন্নতি হবে। ঝুঁকিপূর্ণ আর্থিক বিনিয়োগ এড়িয়ে চলুন। প্রেমের সম্পর্কে ইতিবাচক পরিবর্তন আসতে পারে। সন্তানের পড়াশোনায় সুনাম বাড়বে। তবে ভ্রমণে বাধার আশঙ্কা রয়েছে।

ধনু রাশির২২ নভেম্বর–২০ ডিসেম্বর

শারীরিকভাবে ভালো থাকলেও মানসিক শান্তির অভাব দেখা দিতে পারে। পেশা নিয়ে উদ্বেগ বাড়বে। পড়াশোনায় মনোযোগী হলে পরীক্ষায় ভালো ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রেমের সম্পর্কে তিক্ততা তৈরি হতে পারে। ভালো বন্ধুর সহযোগিতা পাবেন। আয় বাড়লেও ব্যয়ও সমানতালে বাড়তে পারে।

মকর রাশির ২১ ডিসেম্বর–১৯ জানুয়ারি

চাকরি নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। মায়ের সাময়িক অসুস্থতায় উদ্বিগ্ন হবেন। বিনিয়োগে অর্থ ক্ষতির আশঙ্কা রয়েছে। ব্যবসায় পরিস্থিতি মোটামুটি ভালো থাকবে। গৃহসজ্জা, প্রসাধনী, সৌখিন সামগ্রী ও ফুলের ব্যবসায় লাভ হতে পারে। দাম্পত্য জীবনে অসন্তোষ ও অবিশ্বাস তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।

কুম্ভ রাশির ২০ জানুয়ারি–১৮ ফেব্রুয়ারি

বিষাক্ত খাবার থেকে অসুস্থ হওয়ার আশঙ্কা রয়েছে। হঠাৎ কোনো প্রাপ্তি ঘটতে পারে। কর্মক্ষেত্রে একাধিক কাজে ব্যস্ত থাকতে হবে। দাঁতের সমস্যায় ভুগতে পারেন। ফাটকা ব্যবসা বা ঝুঁকিপূর্ণ লেনদেন এড়িয়ে চলুন। বহুজাতিক প্রতিষ্ঠানে উচ্চপদে চাকরির সুযোগ আসতে পারে। পেশাগত পড়াশোনায় ভালো ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে।

মীন রাশির১৯ ফেব্রুয়ারি–২০ মার্চ

সম্পত্তি নিয়ে আইনি জটিলতা তৈরি হতে পারে। ভাগ্যের উন্নতির আশায় বিদেশ যাওয়ার সুযোগ আসতে পারে। রক্তপাতের বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন। কাছের কোনো বন্ধু আর্থিক সহায়তা চাইতে পারেন। আয় ভালো হতে পারে, তবে অংশীদারি ব্যবসায় ক্ষতির আশঙ্কা রয়েছে।

বাংলাদেশ সময়: ১২:৩৭:১৮   ৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বিশ্ব প্রবীণ নাগরিক দিবস আজ
আদি বুড়িগঙ্গা চ্যানেল পরিচ্ছন্নতায় প্রতিমন্ত্রী শাহ আলম ও ডিসি ফরিদা
আজকের রাশিফল
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারে দক্ষতা, স্বচ্ছতা ও জনবান্ধব সেবা নিশ্চিত করতে হবে: জনপ্রশাসন উপদেষ্টা
মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় ঠাকুরগাঁওয়ে আনন্দ র‍্যালি ও মিষ্টি বিতরণ
ধামরাইয়ে কোনো অবৈধ ইটভাটা চলতে দেওয়া হবে না: জেলা প্রশাসক
বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতির শপথ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায়
আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ