নারায়ণগঞ্জে ঝোপ থেকে বিদেশি পিস্তল-গুলি উদ্ধার

প্রথম পাতা » ছবি গ্যালারী » নারায়ণগঞ্জে ঝোপ থেকে বিদেশি পিস্তল-গুলি উদ্ধার
শুক্রবার, ২১ আগস্ট ২০২৬



নারায়ণগঞ্জে ঝোপ থেকে বিদেশি পিস্তল-গুলি উদ্ধার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঝোপের ভেতর থেকে একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি ও একটি সুইচ গিয়ার উদ্ধার করেছে র ্যাব।

বৃহস্পতিবার (২০ আগস্ট) দিবাগত রাত ৯টার দিকে কাঁচপুর সেতুর পশ্চিম পাশে অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়।

শুক্রবার সকালে র ্যাব কর্মকর্তা ক্যাপ্টেন মো. রওনক এরফান খান এক প্রেস বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকর্মীদের বিষয়টি জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ আভিযানিক দল কাঁচপুর সেতুর পশ্চিম পাশে অভিযান পরিচালনা করে। র ্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, ওই এলাকাটি ছিনতাইকারী ও মাদকসেবীদের আখড়া হিসেবে পরিচিত।

অভিযানের সময় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে সেখানে থাকা কয়েকজন ব্যক্তি দ্রুত পালিয়ে যান। পরে ওই এলাকার ঝোপঝাড়ে তল্লাশি চালানো হয়। একপর্যায়ে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি এবং একটি সুইচ গিয়ার পাওয়া যায়।

র ্যাব জানায়, উদ্ধার করা অস্ত্র ও অন্যান্য আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫:২৭:১২   ৯৫ বার পঠিত  




ছবি গ্যালারী’র আরও খবর


ত্রয়োদশ জাতীয় সংসদের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত
চলছে তালিকা যাচাই-বাছাই, বাদ যাবে অমুক্তিযোদ্ধাদের নাম
সরকারকে ঝামেলায় ফেলতে পতিত দোসররা অপচেষ্টা চালাচ্ছে
হাম ও রুবেলা প্রতিরোধে টিকাদান কার্যক্রম পরিদর্শন করলেন যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত
বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম দ্রুত বাস্তবায়নে বিশ্বব্যাংকের প্রতিনিধিদলকে আহ্বান
শ্রমিকের অধিকার ও শোভন কাজ নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : শ্রমমন্ত্রী
পার্বত্যমন্ত্রী সাচিং প্রুর সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
রসায়নে নোবেল জিতলেন হেনরি ও কেনসো
একনেকে ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ