নরসিংদীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে পরিদর্শন

প্রথম পাতা » ছবি গ্যালারী » নরসিংদীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে পরিদর্শন
শুক্রবার, ২১ আগস্ট ২০২৬



নরসিংদীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে পরিদর্শন

জেলার মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা নিতে আসা রোগীদের উন্নত ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হাসপাতালের সার্বিক পরিবেশ ও চিকিৎসাসেবার মান পর্যবেক্ষণ করা হয়েছে।

পরিদর্শনকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার (ইউএইচএফপিও) সঙ্গে হাসপাতালের বিভিন্ন কার্যক্রম, স্বাস্থ্যবিধি ও পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়গুলো পর্যালোচনা করা হয়।

এ সময় হাসপাতালের শিশু, মহিলা ও পুরুষ ওয়ার্ড পরিদর্শন করে রোগীদের চিকিৎসাসেবা ও সার্বিক পরিস্থিতির খোঁজ নেওয়া হয়।

চিকিৎসাসেবা নিতে আসা রোগীদের সঙ্গে কথা বলে হাসপাতালের সেবার মান, চিকিৎসা প্রাপ্তি, ওষুধসহ বিভিন্ন বিষয়ে তাদের অভিজ্ঞতা ও মতামত জানা হয়।

হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা আরও জোরদার করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহামুদুল হাসান বলেন, হাসপাতালে আগত প্রতিটি রোগী যাতে হয়রানিমুক্ত পরিবেশে যথাযথ চিকিৎসাসেবা পান, তা নিশ্চিত করা উপজেলা প্রশাসনের অন্যতম দায়িত্ব। হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা, স্বাস্থ্যবিধি ও সেবার মানোন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।”

তিনি বলেন, একই সঙ্গে হাসপাতালে দালালদের দৌরাত্ম্য সম্পূর্ণভাবে কমিয়ে রোগীবান্ধব পরিবেশ নিশ্চিত করতে উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য বিভাগ সমন্বিতভাবে কাজ করবে।

তিনি আরও বলেন, সরকারি হাসপাতাল সাধারণ মানুষের চিকিৎসাসেবার অন্যতম প্রধান ভরসাস্থল। তাই রোগীদের কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

পরিদর্শনকালে মনোহরদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সজিব মিয়া, মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর বাদশাসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫:২৯:০৮   ৩ বার পঠিত  




ছবি গ্যালারী’র আরও খবর


ফতুল্লায় ১৭ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
নারায়ণগঞ্জে ইজিবাইক গ্যারেজে আগুন, ছড়িয়ে পড়ল ঝুটের গোডাউনেও
গাড়ি দখল নিয়ে জামালপুরে সংঘাত, কভার্ডভ্যানের ধাক্কায় আহত ২
মধুখালীতে আল-নূর ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন
ভালো-খারাপ বোঝার ক্ষমতা না থাকলে রাজনীতি ছেড়ে দিন : এমপি খোকন
নরসিংদীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে পরিদর্শন
মিস ইউনিভার্স পাকিস্তান মুকুট জিতলেন মিসবাহ আরশাদ
নারায়ণগঞ্জে ঝোপ থেকে বিদেশি পিস্তল-গুলি উদ্ধার
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নতুন রাষ্ট্রপতি
রাষ্ট্রীয় বাহিনীতে অন্তর্ভুক্তির ঘোষণা সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ