ভাটারা ইউনিয়ন আ’লীগ নেতার বিরুদ্ধে বিক্ষোভ ও মানববন্ধনে উত্তাল সরিষাবাড়ী

প্রথম পাতা » ছবি গ্যালারী » ভাটারা ইউনিয়ন আ’লীগ নেতার বিরুদ্ধে বিক্ষোভ ও মানববন্ধনে উত্তাল সরিষাবাড়ী
শনিবার, ২২ আগস্ট ২০২৬



ভাটারা ইউনিয়ন আ’লীগ নেতার বিরুদ্ধে বিক্ষোভ ও মানববন্ধনে উত্তাল সরিষাবাড়ী

জামালপুর প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ীতে ভাটারা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি এস এম গোলাম মোস্তফা ফকিরের বিরুদ্ধে সাধারণ মানুষের ওপর মিথ্যা মামলা, অত্যাচার ও নিপীড়নের অভিযোগ তুলে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন স্থানীয় এলাকাবাসী। মানববন্ধন থেকে অভিযোগগুলো নিরপেক্ষভাবে তদন্ত করে দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।

​আজ শনিবার(২২ আগষ্ট) বেলা ১২টায় উপজেলার ভাটারা ইউনিয়নের বারইপটল ব্রিজপাড় এলাকায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

​মানববন্ধনে প্রদর্শিত ব্যানারে গোলাম মোস্তফা ফকিরকে ‘পতিত শাসনব্যবস্থার দোসর’ আখ্যা দেওয়া হয় এবং রাজনৈতিক প্রভাব খাটিয়ে সাধারণ মানুষকে হয়রানি করার তীব্র প্রতিবাদ জানানো হয়।

​সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে ভাটারা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আসলাম হোসেন বাচ্চু বলেন, সাধারণ মানুষের ওপর কোনো ধরনের হয়রানি বা অন্যায্য চাপ মেনে নেওয়া হবে না। প্রশাসনের উচিত নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য বের করা এবং দোষী হলে তাকে আইনের আওতায় আনা।

​অন্যান্য বক্তাদের মধ্যে জাহিদুল ইসলাম তারা, প্রভাষক ইমরান হোসেন বাবু এবং সালেহীন সাগর বলেন, আইনের শাসন প্রতিষ্ঠায় নিরপেক্ষ তদন্ত অত্যন্ত জরুরি। ভিত্তিহীন অভিযোগ বা রাজনৈতিক প্রভাব—কোনোটির মাধ্যমেই যেন এলাকার শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত না হয়। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তি ও নির্দোষদের মুক্তি দিয়ে প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিত করার আহ্বান জানান তারা।

​স্থানীয় বাসিন্দারা আশঙ্কা প্রকাশ করে বলেন, দ্রুত প্রশাসনিক পদক্ষেপ না নিলে এলাকায় অশান্তি ও আতঙ্ক ছড়িয়ে পড়তে পারে।

বাংলাদেশ সময়: ১৩:২৫:০৮   ১৭২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বন্ধ পাটকল চালুর মাধ্যমে কর্মসংস্থানের প্রতিশ্রুতি হুইপ বকুলের
বিদ্যুৎ প্রতিমন্ত্রীর সঙ্গে ইন্দোনেশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
টোকিওতে ফ্যাশন ওয়ার্ল্ডে বাংলাদেশ প্যাভিলিয়ন উদ্বোধন ও সেমিনার অনুষ্ঠিত
ত্রয়োদশ জাতীয় সংসদের বাণিজ‌্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
নদীভাঙন রোধে দীর্ঘমেয়াদি ও টেকসই ব্যবস্থাপনার সুপারিশ
১০ এয়ারবাস কেনার চুক্তি করলো বিমান
শারদীয় দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টি করতে আওয়ামী লীগ ষড়যন্ত্র করছে : রাশেদ খাঁন
ধর্ম, বর্ণ ও পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ