বাগেরহাটে আর্থিক সহায়তা পেলেন ১৩জন অসচ্ছল ব্যক্তি

প্রথম পাতা » খুলনা » বাগেরহাটে আর্থিক সহায়তা পেলেন ১৩জন অসচ্ছল ব্যক্তি
রবিবার, ২৩ আগস্ট ২০২৬



বাগেরহাটে আর্থিক সহায়তা পেলেন ১৩জন অসচ্ছল ব্যক্তি

জেলার ১৩ জন অসহায় ও অসচ্ছল রোগীকে চিকিৎসার জন্য আর্থিক সহায়তা দেয়া হয়েছে।

জেলা পরিষদের উদ্যোগে আজ রোববার বেলা ১১টায় জেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জেলা পরিষদ প্রশাসক ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন সুবিধাভোগীদের হাতে এ আর্থিক সহায়তার চেক তুলে দেন।

প্রধান অতিথি বলেন, অসচ্ছল মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে জেলা পরিষদের পক্ষ থেকে এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। অর্থের অভাবে যাতে কোনো অসহায় রোগীর চিকিৎসা ব্যাহত না হয়, সে বিষয়ে জেলা পরিষদ আন্তরিকভাবে কাজ করবে।

তিনি বলেন, বিশেষ করে দীর্ঘমেয়াদি ও ব্যয়বহুল চিকিৎসার ক্ষেত্রে নিম্নআয়ের মানুষের দুর্ভোগ আরও বেড়ে যায়। এ কারণে সরকারি ও স্থানীয় প্রশাসনের পাশাপাশি সমাজের সামর্থ্যবান ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোকেও মানবিক সহায়তায় এগিয়ে আসতে হবে।

তিনি আরও বলেন, আজকের অনুষ্ঠানে ১৩ জন অসচ্ছল রোগীকে সহায়তা দেয়া হলেও এটি একটি চলমান উদ্যোগ। ভবিষ্যতে প্রকৃত অর্থে যারা চিকিৎসা সহায়তা পাওয়ার যোগ্য, তাদের চিহ্নিত করে সহায়তার আওতায় আনার উদ্যোগ নেয়া হবে।

এসময় উপস্থিত ছিলেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আবু রিয়াদ, সহকারী প্রকৌশলী (চলতি দায়িত্ব) মো. শহীদুল আলম, প্রশাসনিক কর্মকর্তা মো. হারুন অর রশিদ, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি শেখ মো. আবু সাঈদ শুনু, সহ-সভাপতি এসএম রাজ, নির্বাহী সদস্য সোহেল রানা বাবু এবং জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

জেলা পরিষদ প্রশাসক সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সমাজের বিভিন্ন প্রান্তে থাকা প্রকৃত অসহায় ও চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রয়োজন এমন মানুষের তথ্য লেখনীর মাধ্যমে জেলা পরিষদ প্রশাসনের নজরে আনতে হবে। এতে প্রকৃত সুবিধাভোগীদের চিহ্নিত করা এবং স্বচ্ছতার সঙ্গে সহায়তা পৌঁছে দেয়া সহজ হবে।

জেলা পরিষদের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে উপস্থিত সাংবাদিকরা বলেন, চিকিৎসার ব্যয় মেটাতে হিমশিম খাওয়া অসচ্ছল মানুষের জন্য এ ধরনের সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রকৃত সুবিধাভোগীদের চিহ্নিত করে সহায়তার পরিধি আরও বাড়ানো গেলে জেলার দরিদ্র মানুষের চিকিৎসাসেবায় তা ইতিবাচক ভূমিকা রাখবে।

বাংলাদেশ সময়: ১৬:৩৯:৪৬   ৮০ বার পঠিত  




খুলনা’র আরও খবর


প্রান্তিক খামারিদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে কাজ করছে সরকার : মৎস্য প্রতিমন্ত্রী
সাতক্ষীরায় বাল্যবিবাহকে লাল কার্ড দেখানো কিশোরীদের মাঝে প্রণোদনার চেক হস্তান্তর
খুলনায় বর্জ্য ব্যবস্থাপনায় নতুন দ্বার উম্মোচিত হবে : কেসিসি প্রশাসক
সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বন্দুক-গোলাবারুদ উদ্ধার
বন্ধ পাটকল চালুর মাধ্যমে কর্মসংস্থানের প্রতিশ্রুতি হুইপ বকুলের
শারদীয় দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টি করতে আওয়ামী লীগ ষড়যন্ত্র করছে : রাশেদ খাঁন
খুলনায় ক্রিকেটের উন্মাদনা ; পর্দা উঠলো জাতীয় ক্রিকেট লিগের
অবৈধভাবে গ্যাস বিক্রি করায় চুয়াডাঙ্গায় ১ ব্যবসায়ীর জরিমানা
ষড়যন্ত্র করে বাংলাদেশকে থামানো যাবে না : আজিজুল বারী হেলাল
তরুণ প্রজন্মকে সাম্প্রদায়িকতা ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ও সজাগ থাকতে হবে: সংস্কৃতি মন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ