দিনাজপুরে ৪টি চোরাই মোটরসাইকেলসহ ৪ জন গ্রেপ্তার

প্রথম পাতা » ছবি গ্যালারী » দিনাজপুরে ৪টি চোরাই মোটরসাইকেলসহ ৪ জন গ্রেপ্তার
রবিবার, ২৩ আগস্ট ২০২৬



দিনাজপুরে ৪টি চোরাই মোটরসাইকেলসহ ৪ জন গ্রেপ্তার

জেলার কাহারোল উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ৪টি চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা ছিনতাইকারী চক্রের ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

দিনাজপুর পুলিশ সুপার কার্যালয়ের মিডিয়া সেল থেকে পাঠানো এক প্রেস বার্তায় গতকাল শনিবার দিবাগত রাত সাড়ে ১০ টায় গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করা হয়।

বার্তায় জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার মো. আনোয়ার হোসেনের তত্ত্বাবধানে এবং কাহারোল থানার ওসি পরিদর্শক মো. সেলিমুর রহমানের নেতৃত্বে শনিবার সন্ধ্যায় কাহারোল উপজেলার ফেরুসাডাঙ্গা গ্রামে একটি চোরাই মোটরসাইকেল রাখা আস্তানায় অভিযান চালিয়ে ছিনতাই ও চুরি হওয় মোটরসাইকেল ৪টি উদ্ধার করা হয়।

পুলিশের সূত্র জানায়, অভিযান কালে আটক ব্যক্তিদের বাড়ি তল্লাশি চালিয়ে তাদের হেফাজত থেকে ৪টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

ছিনতাইকারী চক্রের সদস্যরা হলেন- জেলার কাহারোল উপজেলার ফেরুসাডাঙ্গা গ্রামের হবিবুর রহমানের ছেলে মো. দুখু মিয়া (৩২), একই একই গ্রামের মো. হাসিবুর রহমানের ছেলে মো. এজাজ হোসেন, তোজাম আলীর ছেলে মো. জসিম উদ্দিন (২৮) এবং একই উপজেলার সাহাপাড়া গ্রামের মিজানুর রহমানের ছেলে মো. মাহাবুর রহমান (২৪)।

এ ঘটনায় শনিবার রাতে কাহারোল থানার এস আই মো. আরিফুর রহমান বাদী হয়ে আটক ৪ জনসহ তাদের সহযোগীদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা কাহারোল থানার এস আই মো. আরিফুল ইসলাম জানান, এ ঘটনার সাথে জড়িত অপর সহযোগী সদস্যদের গ্রেফতার করতে জেলা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। আটক ৪ জন আসামিকে আজ রোববার দিনাজপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করে তাদের জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হবে।

সূত্রটি আরও জানায়, পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিশ্চিত হয়েছেন, গ্রেপ্তার সদস্যরা বিভিন্ন কৌশলে একাধিক স্থান থেকে মোটরসাইকেল ছিনতাই ও চুরির ঘটনার সাথে তারা সক্রিয় ভাবে জড়িত। এছাড়া এই চক্রের সহযোগী সদস্যরা চোরাই মোটরসাইকেল ক্রয়-বিক্রয় ও সরবরাহের সঙ্গে জড়িত বলে প্রাথমিক ভাবে তথ্য পেয়েছেন। চক্রটি বিভিন্ন স্থান থেকে ছিনতাই ও চোরাইকৃত মোটরসাইকেল সংগ্রহ করে নিজেদের হেফাজতে রাখে। পরবর্তী সময়ে সে গুলো বিক্রি ও সরবরাহের সঙ্গে চক্রটি সক্রিয় ভাবে জড়িত রয়েছে বলে পুলিশ নিশ্চিত করেন।

দিনাজপুর অতিরিক্ত পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন গণমাধ্যমকে বলেন, চুরি, মাদকসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধ এবং জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে, জেলা পুলিশের বিভিন্ন ইউনিট ও থানা গুলোতে নিয়মিত অভিযান পরিচালিত করা হচ্ছে। কাহারোল উপজেলায় ৪টি চোরাই মোটরসাইকেল উদ্ধারের এ অভিযান অপরাধ দমনে পুলিশের চলমান কার্যক্রমের অংশ।

বাংলাদেশ সময়: ১৬:৪১:৫২   ৫৭ বার পঠিত  




ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
১২ সেপ্টেম্বর ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী : বিজ্ঞান মন্ত্রী
সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ বনদস্যুর আত্মসমর্পণ
সোনারগাঁয়ে নিষিদ্ধ জাল জব্দ, দোকানিকে ২ হাজার টাকা জরিমানা
প্রধানমন্ত্রীর নেতৃত্বে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ - খাদ্যমন্ত্রী
ডেঙ্গু প্রতিরোধে সদরের ১২০ প্রাথমিক বিদ্যালয়ে পরিচ্ছন্নতা অভিযান
নগরীতে যানজট নিরসনে সমন্বিত উদ্যোগের তাগিদ এসপির
শ্রীলঙ্কায় আলু রপ্তানির সম্ভাবনা, বাজার যাচাইয়ে যাবে বাংলাদেশি প্রতিনিধি দল
ক্রিকেট ও ক্রীড়া কূটনীতিতে সম্পর্ক জোরদার করতে চায় ঢাকা-কাঠমান্ডু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ