কুমিল্লায় ভারতীয় মালামালসহ দুটি যানবাহন জব্দ

প্রথম পাতা » চট্টগ্রাম » কুমিল্লায় ভারতীয় মালামালসহ দুটি যানবাহন জব্দ
রবিবার, ২৩ আগস্ট ২০২৬



কুমিল্লায় ভারতীয় মালামালসহ দুটি যানবাহন জব্দ

জেলায় পৃথক অভিযান চালিয়ে প্রায় ৯৩ লাখ টাকা মূল্যের অবৈধ ভারতীয় শাড়ি, থ্রি-পিসসহ বিভিন্ন পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় চোরাচালানে ব্যবহৃত দুটি যানবাহনও জব্দ করা হয়।

আজ রোববার কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)-এর কোম্পানি অধিনায়ক লে. কর্নেল মীর আলী এজাজ এ তথ্য জানান।

বিজিবি সূত্র জানায়, চোরাচালান প্রতিরোধ ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করছে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)। এরই ধারাবাহিকতায় আজ রোববার ভোরে দুটি পৃথক অভিযান পরিচালনা করে বিজিবির বিশেষ টহল দল।

এর মধ্যে ভোর ৪টা ১০ মিনিটের দিকে চৌদ্দগ্রাম উপজেলার শিবেরবাজার বিওপির বিশেষ টহল দল সীমান্তের প্রায় ৬ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে চৌয়ারা বাজার এলাকায় অভিযান চালায়। অন্যদিকে, ভোর ৪টা ৩০ মিনিটের দিকে আদর্শ সদর উপজেলার কটকবাজার পোস্টের বিশেষ টহল দল সীমান্তের প্রায় ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে পালপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে।

এসময় মালিকবিহীন অবস্থায় থাকা যানবাহন তল্লাশি করে অবৈধ ভারতীয় বিভিন্ন ধরনের শাড়ি, থ্রি-পিস, রেডবুল ও মুভ মলম জব্দ করা হয়। এ সময় চোরাচালানে ব্যবহৃত দুটি যানবাহনও জব্দ করে বিজিবি।

জব্দ করা পণ্য ও যানবাহনের আনুমানিক মোট মূল্য ৯২ লাখ ৯০ হাজার ৫০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।

বিজিবি আরও জানায়, জব্দ করা মালামাল বিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য কাস্টমস কর্তৃপক্ষের কাছে জমা দেয়া হবে।

বাংলাদেশ সময়: ১৬:৪২:৫৬   ৯৪ বার পঠিত  




চট্টগ্রাম’র আরও খবর


রমজানে নিত্যপণ্যের সরবরাহ ও যৌক্তিক মূল্য নিশ্চিতে কাজ করছে সরকার - বাণিজ্যমন্ত্রী
কুমিল্লায় বিশ্ব দৃষ্টি দিবসে সচেতনতামূলক র‌্যালি
কুমিল্লায় গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
গুজব ও অপতথ্য ছড়িয়ে দুর্গোৎসবকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ দেওয়া হবে না
কৃষিপণ্যকে প্রধান রপ্তানি পণ্যে পরিণত করার লক্ষ্যে কাজ করছে সরকার : কৃষিমন্ত্রী
পলাতকদের সাংগঠনিক তৎপরতার কোন সুযোগ নেই : পানিসম্পদ মন্ত্রী
শ্রমজীবী নারীদের নিরাপত্তা ও কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার : শ্রমমন্ত্রী
মৎস্য-প্রাণিসম্পদ খাতে মাঠপর্যায়ে কার্যক্রম জোরদারের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর
জটিলতা কাটিয়ে আজ আসছে রুপপুরের পারমাণবিক জ্বালানি
জামায়াতকে হেফাজতের কাছ থেকে ইসলামের প্রচার শেখা উচিত: রাশেদ খাঁন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ