রবিবার, ২৩ আগস্ট ২০২৬

তহুরার হ্যাটট্রিকে সান্ত্বনার জয় রাজশাহী স্টার্সের

প্রথম পাতা » খেলাধুলা » তহুরার হ্যাটট্রিকে সান্ত্বনার জয় রাজশাহী স্টার্সের
রবিবার, ২৩ আগস্ট ২০২৬



তহুরার হ্যাটট্রিকে সান্ত্বনার জয় রাজশাহী স্টার্সের

পরের রাউন্ডে ওঠার আশা আগেই শেষ হয়ে গেছে। তাই শেষটা অন্তত ভালো করার লক্ষ্য ছিল রাজশাহী স্টার্সের।
সেই চাওয়া পূরণ হয়েছে তাদের।

প্রথমবারের মতো এএফসি নারী চ্যাম্পিয়নস লিগ খেলতে যাওয়া রাজশাহী তহুরা খাতুনের হ্যাটট্রিকে নিজেদের শেষ ম্যাচে বিশাল ব্যবধানে জয় পেয়েছে।

মালয়েশিয়ার লিকাস স্টেডিয়ামে আজ (২৩ আগস্ট) গুয়ামের রোভার্স এফসিকে ৮-০ গোলে উড়িয়ে দিয়েছে গোলাম রব্বানী ছোটনের দল।

আক্রমণাত্মক ফুটবলে ‎শুরু থেকে প্রতিপক্ষের ওপর চাপ বাড়ান তহুরা-মনিকারা।
গোলের দেখা মিলে যায় তৃতীয় মিনিটেই। শামসুন্নাহারের লং শট আটকাতে গিয়ে তালগোল পাকান রোভার্সের গোলকিপার দেসেহা মেন্দিওলা এবং বল জড়ায় জালে।

১৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন তহুরা খাতুন। সুলতানার পাস বক্সে পেয়ে টোকায় বল জালে পাঠান তিনি।

২৫ মিনিটে তার দ্বিতীয় গোলে ৩-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় রাজশাহী স্টার্স।

দ্বিতীয়ার্ধে একের পর এক গোল করে প্রতিপক্ষকে ঘুরে দাঁড়ানোর কোনো সুযোগ দেয়নি বাংলাদেশ নারী লিগের চ্যাম্পিয়নরা।

৫২ মিনিটে মনিকা চাকমার পাস পেয়ে কোনাকুনি শটে গোল করেন স্বর্ণা রানি। এক মিনিট পরই ব্যবধান ৫-০ করেন মনিকা চাকমা। ৬০ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন তহুরা।

৭১ মিনিটে শামসুন্নাহার সিনিয়র ও যোগ করা সময়ে শামসুন্নাহার জুনিয়রের লক্ষ্যভেদে দাপুটে জয়ের আনন্দে আসর শেষ হয় রাজশাহীর।

এর আগে ভারতের দল ইস্ট বেঙ্গলের বিপক্ষে ৪-০ গোলে এবং হেরে যাত্রা শুরুর পর, মালয়েশিয়ার সাবাহ এফসির বিপক্ষে ২-১ গোলে হেরে পরের রাউন্ডে ওঠার আশা শেষ হয়ে যায় রাজশাহী স্টার্সের।

বাংলাদেশ সময়: ২৩:২২:৫৮   ২১ বার পঠিত