![]()
আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: রাজনীতি শুধু পদ-পদবি কিংবা নির্বাচনী প্রচারণার মধ্যে সীমাবদ্ধ নয়; মানুষের সুখে-দুঃখে পাশে দাঁড়ানো এবং বিপদের সময়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়াই প্রকৃত জনসেবার অন্যতম পরিচয়। এমন ভাবনা থেকেই অসুস্থ রোগীসহ অসহায়, দরিদ্র ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পাশে থাকার চেষ্টা করছেন ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট হেমায়েত হোসেন।
স্থানীয়দের ভাষ্য, কোনো মানুষ অসুস্থ কিংবা বিপদে পড়েছেন এমন খবর পেলে তিনি সাধ্য অনুযায়ী তাঁদের খোঁজখবর নেওয়ার চেষ্টা করেন। পাশাপাশি যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে বিভিন্ন এলাকায় ফুটবলসহ খেলাধুলার সামগ্রী বিতরণ, অসহায়-দরিদ্র মানুষের সহযোগিতা এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছেন তিনি।
এরই ধারাবাহিকতায় আলফাডাঙ্গার সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ দেলোয়ার হোসেন অসুস্থ হয়েছেন এমন খবর পেয়ে তাঁর বাড়িতে ছুটে যান অ্যাডভোকেট হেমায়েত হোসেন। সেখানে তিনি শেখ দেলোয়ার হোসেনের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাঁর দ্রুত সুস্থতা কামনা করেন।
অ্যাডভোকেট হেমায়েত হোসেন বলেন, মানুষের পাশে দাঁড়ানোর জন্য কোনো পদ-পদবির প্রয়োজন হয় না। মানুষের বিপদে-আপদে পাশে থাকতে পারাটাই সবচেয়ে বড় বিষয়। অসুস্থ মানুষের খোঁজ নেওয়া, অসহায়দের সহযোগিতা করা এবং যুব সমাজকে খেলাধুলাসহ ভালো কাজে সম্পৃক্ত করার চেষ্টা করছি। মানুষের ভালোবাসা ও সহযোগিতা নিয়ে ভবিষ্যতেও এ কাজ অব্যাহত রাখতে চাই।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, গ্রামের খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে বিভিন্ন পেশার মানুষের সুখে-দুঃখে আমি ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকব। আসন্ন উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে জনগণের ভালোবাসা ও সমর্থন চাই। জনগণ আমাকে নির্বাচিত করলে তাঁদের সঙ্গে নিয়ে আলফাডাঙ্গা উপজেলাকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে ইনশাআল্লাহ সর্বাত্মক চেষ্টা করব।
এদিকে স্থানীয় কয়েকজন সচেতন নাগরিকের দাবি, অসুস্থ রোগী, অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার কারণে অ্যাডভোকেট হেমায়েত হোসেনের মতো একজন মানবিক ও জনসম্পৃক্ত ব্যক্তিকে আসন্ন উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করা প্রয়োজন।
তাঁদের মতে, জনপ্রতিনিধিত্ব শুধু একটি পদ নয়,এটি মানুষের প্রতি দায়িত্ব ও জবাবদিহিতার বিষয়। মানুষের বিপদের সময়ে যে ব্যক্তি পাশে থাকেন এবং সাধারণ মানুষের সঙ্গে যার নিয়মিত যোগাযোগ রয়েছে, তাঁর মতো একজন মানবিক মানুষ জনপ্রতিনিধি হলে এলাকার মানুষ আরও বেশি উপকৃত হতে পারেন।
প্রচারের জৌলুসের বাইরে মানুষের প্রয়োজনের সময়ে পাশে দাঁড়ানোর এই ধারাবাহিকতাই অ্যাডভোকেট হেমায়েত হোসেনকে স্থানীয় রাজনীতিতে ভিন্নভাবে আলোচনায় আনছে বলে মনে করছেন তাঁর সমর্থকরা।
বাংলাদেশ সময়: ১১:৪১:৪৪ ৭ বার পঠিত