সালথায় ২০ লিটার দেশি মদ উদ্ধার, কারবারি গ্রেপ্তার

প্রথম পাতা » ছবি গ্যালারী » সালথায় ২০ লিটার দেশি মদ উদ্ধার, কারবারি গ্রেপ্তার
সোমবার, ২৪ আগস্ট ২০২৬



সালথায় ২০ লিটার দেশি মদ উদ্ধার, কারবারি গ্রেপ্তার

সালথা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সালথায় ২০ লিটার দেশি মদসহ আবুল হোসেন (৩৮) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২৪ আগস্ট) ভোর সাড়ে পাঁচটার দিকে উপজেলার খারদিয়া গ্রামের সুজাতের বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ২০ লিটার দেশি মদ উদ্ধার করা হয়।

গ্রেপ্তার আবুল হোসেন খারদিয়া-উথুলী গ্রামের পাচু শেখের ছেলে।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোরে খারদিয়া এলাকায় অভিযান চালায় পুলিশ। অভিযানে ২০ লিটার দেশি মদসহ আবুল হোসেনকে গ্রেপ্তার করা হয়।

ওসি বলেন, এ ঘটনায় আবুল হোসেনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। পরে তাঁকে ফরিদপুরের আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩:৩৭:২৭   ৭২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
৭০ পিস ইয়াবাসহ ধনবাড়ীতে জামালপুরের যুবদল নেতা গ্রেফতার
শিশুদের অধিকার নিশ্চিত করতে সবাইকে কাজ করতে হবে: এমপি কালাম
বাংলাদেশে এসেই ধর্ম বদলে বিয়ে করলেন ফিনল্যান্ডের নাগরিক
সামাজিক সুরক্ষা ও কর্মসংস্থানের সমন্বয়ে দারিদ্র্য বিমোচনে বিশ্বে মডেল বাংলাদেশ : ড. তিতুমীর
স্থপতিদের আন্তর্জাতিক স্বীকৃতি, কর্মসংস্থান ও উচ্চশিক্ষার পথ সহজ করতে চায় সরকার : মাহ্দী আমিন
দেড় বছরের মধ্যে সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা চালু করা হবে : পরিবেশমন্ত্রী
হার দিয়ে অস্ট্রেলিয়া সিরিজ শুরু করল বাংলাদেশ নারী দল
বাংলাদেশে আবার ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতকে নিতে হবে: শামা ওবায়েদ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ