রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার হুমকি : স্বরাষ্ট্রমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার হুমকি : স্বরাষ্ট্রমন্ত্রী
রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬



রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার হুমকি : স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা সংকট এখন আর শুধু মানবিক সমস্যা নয়, এটি আঞ্চলিক নিরাপত্তার জন্যও হুমকি হয়ে উঠছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেছেন, ‘দীর্ঘদিন ধরে বিপুলসংখ্যক রোহিঙ্গার অবস্থান বাংলাদেশের ওপর যেমন বড় চাপ তৈরি করছে, তেমনি এর ফলে আঞ্চলিক নিরাপত্তাঝুঁকিও বাড়ছে।

রবিবার (৬ সেপ্টেম্বর) সকালে রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) মিলনায়তনে ‘রোহিঙ্গা সংকট নিয়ে উদ্ভূত চ্যালেঞ্জ ও সমাধানের কৌশল’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘রোহিঙ্গা সংকটের ৯ বছরের বেশি সময় হতে চলেছে। এখন শুধু সংকট ব্যবস্থাপনার মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না। রাখাইনে নিরাপদ পরিবেশ নিশ্চিত করে রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠাতে হবে।
এ জন্য জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নতুন করে কৌশল নির্ধারণ করা জরুরি।’

তিনি বলেন, ‘বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের মর্যাদার সঙ্গে নিজ দেশে ফেরত পাঠাতে আন্তর্জাতিক সম্প্রদায়ের অব্যাহত সমর্থন প্রয়োজন। বিশ্বের বিভিন্ন প্রান্তের চলমান সংঘাতের কারণে রোহিঙ্গা সংকট যেন আড়ালে পড়ে না যায়। জাতিসংঘসহ প্রভাবশালী দেশ ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোকে এ বিষয়ে নজর রাখতে হবে।

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সহযোগিতা আরো জোরদার করতে হবে। প্রায় ১৫ লাখ রোহিঙ্গাকে নিরাপদ ও মর্যাদাপূর্ণভাবে নিজ দেশে প্রত্যাবাসনের বিষয়টি আন্তর্জাতিক অঙ্গনে আরো জোরালোভাবে তুলে ধরতে হবে।’

বাংলাদেশ সময়: ১৫:৪৭:০৪   ৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত
দেশের উন্নয়নে নারী ও পুরুষের সমান অংশগ্রহণ নিশ্চিত করতে হবে : স্পিকার
লংমার্চের নামে বিরোধী দল গণতন্ত্র বিনষ্টের চেষ্টা করছে : রিজভী
বাংলাদেশ-ভারত সম্পর্কে সাংস্কৃতিক ঐক্যই সম্প্রীতির বড় শক্তি : সংস্কৃতিমন্ত্রী
নারায়ণগঞ্জে শুভ হত্যার ঘটনায় গ্রেপ্তার ৩
ইইউর ৪৮ অশুল্ক বাণিজ্য বাধা সমাধান, প্রক্রিয়াধীন আরো ১৩টি
বিশ্ব শিক্ষক দিবসে ১০০ শিক্ষককে ১ লাখ টাকা করে পুরস্কার দেওয়া হবে : শিক্ষামন্ত্রী
সরকারি ব্যবস্থাপনায় হজের অব্যয়িত অর্থ ফেরত দেওয়া হবে : ধর্মমন্ত্রী
সংকটে হাজার হাজার লিটার তেল পুড়িয়ে বিরোধী দলের লং মার্চ অযৌক্তিক
নিজ জেলা ঠাকুরগাঁওয়ে রাষ্ট্রপতি মির্জা ফখরুল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ