
জুলাই যোদ্ধাদের কল্যাণে দায়িত্বশীল ভূমিকা রাখার স্বীকৃতিস্বরূপ নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. রায়হান কবিরকে সম্মাননা দিয়েছে বাংলাদেশ জুলাই যোদ্ধা সংসদ।
রোববার (৬ সেপ্টেম্বর) জেলা প্রশাসকের হাতে তাঁর প্রতিকৃতি খচিত একটি স্কেচ তুলে দেন বাংলাদেশ জুলাই যোদ্ধা সংসদের নেতৃবৃন্দ।
সংগঠনের নেতারা জানান, এখনও যারা চিকিৎসাধীন ও কর্মহীন অবস্থায় রয়েছেন, তাদের অগ্রাধিকার ভিত্তিতে চিকিৎসা সহায়তা ও কর্মসংস্থানের ব্যবস্থা করার জন্য জেলা প্রশাসকের প্রতি অনুরোধ জানানো হয়।
জবাবে জেলা প্রশাসক মো. রায়হান কবির তাঁর ব্যক্তিগত অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করে বলেন, সরকারি সাহায্য-সহযোগিতার পাশাপাশি জেলা প্রশাসনের পক্ষ থেকে জুলাই যোদ্ধাদের জন্য সর্বোচ্চ সহায়তা ও সহযোগিতা আগের মতোই অব্যাহত থাকবে।
বাংলাদেশ জুলাই যোদ্ধা সংসদের সভাপতি আবু হাসান টিপু ও সাধারণ সম্পাদক এনআরবি মামুনের নেতৃত্বে সম্মাননা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আতিকুর রহমান রিফাত, ফাহমিদা খন্দকার এমী, হানিফ মিয়া, মোহাম্মদ রনি, সালাহ উদ্দিন, খোকন রাজ, সামসুজ্জামান বাবরসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
বাংলাদেশ সময়: ২৩:৪৮:৩৩ ৫ বার পঠিত