সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপতৎপরতা চলছে : রিজভী

প্রথম পাতা » ছবি গ্যালারী » সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপতৎপরতা চলছে : রিজভী
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬



সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপতৎপরতা চলছে : রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী বলেছেন, ‘নানা ধরনের অপশক্তি ও চক্রান্তকারীরা বাংলাদেশের সব সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি বিনষ্ট করতে অপতৎপরতা চালাচ্ছে। তবে সম্প্রীতির এই অটুট বন্ধন যুগ যুগ ধরে টিকে থাকবে।

আমরা একে অপরের পূজা-পার্বণে অংশগ্রহণ করি।’

মঙ্গলবার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে পুস্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

রুহুল কবীর রিজভী জানান, তিন ধর্মের তিনটি ট্রাস্ট গঠিত হয়েছে। এর মাধ্যমে তাদের উপাসনালয়গুলো সমৃদ্ধ হবে ও সুন্দরভাবে পরিচালিত হবে।

একে অপরের মধ্যে সম্প্রীতি বাড়াবে এই ট্রাস্টগুলো।

তিনি বলেন, ‘বাংলাদেশের জাতীয়তাবাদ মোতাবেক সবাই এক ছায়াতলে। প্রত্যাশা, এই ট্রাস্টগুলো প্রত্যেক সম্প্রদায়ের স্বার্থ রাখবে।’

বাংলাদেশ সময়: ১৭:১৫:৫০   ১ বার পঠিত  




ছবি গ্যালারী’র আরও খবর


খুলনায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত
মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ে হলদে পাখি ও গার্লস গাইড গঠন সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত
কয়ারিয়ায় প্রার্থী তালিকায় ৫ জন, আলোচনায় বর্তমান চেয়ারম্যানের অবকাঠামোগত উন্নয়ন
সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপতৎপরতা চলছে : রিজভী
সমাজকল্যাণ মন্ত্রীর সঙ্গে নরওয়ের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
নাটোরে সাক্ষরতা হার ৭৪ শতাংশ
নোয়াখালীতে সাক্ষরতার হার ৭৫.৫২ শতাংশ
কাজাখস্তানকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ নারী দল
ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির
ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ