খুলনায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

প্রথম পাতা » খুলনা » খুলনায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬



খুলনায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

মানুষ পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ শীর্ষক প্রতিপাদ্য নিয়ে জেলায় আজ আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে আজ মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন খুলনার জেলা প্রশাসক হুরে জান্নাত।

খুলনা অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) কানিজ ফাতেমা লিজার সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আনিছুজ্জামান ও জেলা শিক্ষা কর্মকর্তা এস এম ছায়েদুর রহমান।

অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, দেশের কর্মসংস্থান বৃদ্ধির পাশাপাশি মানুষের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় শিক্ষার কোনো বিকল্প নেই। নিজের অধিকার সম্পর্কে সচেতন হতে এবং তা আদায় করতে হলেও শিক্ষার প্রয়োজন।

তিনি আরও বলেন, শিক্ষার মান উন্নয়নে বর্তমান সরকার শিক্ষার্থীদের জন্য মিড ডে মিল, উপবৃত্তি, শিক্ষা সামগ্রীসহ বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে। তিনি সময়ের চাহিদা অনুযায়ী বিভিন্ন ভাষায় দক্ষতা অর্জনের জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

এর আগে জেলা প্রশাসকের কার্যালয়ের চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। শোভাযাত্রায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৭:২৯:২৫   ২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


খুলনায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের শাহাদত বার্ষিকীতে বিজিবির শ্রদ্ধা নিবেদন
ধর্ম পালনে বাধা বা মাস্তানির সুযোগ দেওয়া হবে না: আইনমন্ত্রী
আগামী বছর সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং চালু হবে
অবৈধ অস্ত্র উদ্ধারে দেশব্যাপী বিশেষ অভিযান শুরু : র‌্যাব মহাপরিচালক
যারা সারের সংকট তৈরি করছে, তাদের পুলিশ খুঁজছে: কৃষিমন্ত্রী
নিষিদ্ধ আ. লীগকে ফেরাতে জামায়াত-এনসিপি লংমার্চের ঘোষণা দিয়েছে: রাশেদ খাঁন
খুবির এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনে সাংস্কৃতিক সপ্তাহ শুরু
শিক্ষায় বরাদ্দ ৫ শতাংশে নিতে চান প্রধানমন্ত্রী
মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার : আইনমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ