মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ে হলদে পাখি ও গার্লস গাইড গঠন সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ে হলদে পাখি ও গার্লস গাইড গঠন সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬



মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ে হলদে পাখি ও গার্লস গাইড গঠন সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত

মধুখালী প্রতিনিধি : ফরিদপুরের মধুখালীতে প্রাথমিক বিদ্যালয় গুলোতে হলদে পাখির সম্প্রসারণের লক্ষ্যে ও মাধ্যমিক বিদ্যালয়ে গার্লস গাইড গঠন সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ গার্লস গাইড অ্যাসোসিয়েশন মধুখালী উপজেলা কর্তৃক আয়োজিত ৮ সেপ্টেম্বর মঙ্গলবার বেলা ১১ টার সময় উপজেলা মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাংলাদেশ গার্লস গাইড অ্যাসোসিয়েশনের মধুখালী উপজেলা কমিশনার খাদিজা সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা নির্বাহী অফিসার মাসুদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ গার্লস গাইডের ফরিদপুর ও আঞ্চলিক ট্রেজারার ও জেলা কমিশনার রেহেনা জাহান, মধুখালী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল আওয়াল আকন, উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার রুপা ঘোষ। বক্তব্য রাখেন হাজী আব্দুর রহমান আব্দুল করিম ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মেহেরুন নেছা,গার্লস গাইড অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সন্ধ্যা রানী।
অনুষ্ঠানটি উপস্থাপনা করেন বাগাট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা শান্তা সাহা।
অনুষ্ঠানের মধুখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় এর হলদে পাখির দল মধুখালী উপজেলার পরিচিতি তুলে ধরে জারি গান পরিবেশন করে সবাইকে আনন্দ দেয়। এতে খুশি হয়ে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মাসুদুর রহমান হলদে পাখিদের সাথে ছবি তোলেন এবং পাখিদের পুরস্কৃত করেন।

বাংলাদেশ সময়: ১৭:২৩:৩৪   ২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির চতুর্থ বৈঠক অনুষ্ঠিত
সব মাদ্রাসায় মিড-ডে মিল চালুর পরিকল্পনা সরকারের রয়েছে: শিক্ষামন্ত্রী
মাতৃমৃত্যু হ্রাস ও মাতৃ-নবজাতক টিটেনাস নির্মূলে বাংলাদেশকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার অভিনন্দন
খুলনায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত
মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ে হলদে পাখি ও গার্লস গাইড গঠন সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত
কয়ারিয়ায় প্রার্থী তালিকায় ৫ জন, আলোচনায় বর্তমান চেয়ারম্যানের অবকাঠামোগত উন্নয়ন
সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপতৎপরতা চলছে : রিজভী
সমাজকল্যাণ মন্ত্রীর সঙ্গে নরওয়ের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
নাটোরে সাক্ষরতা হার ৭৪ শতাংশ
নোয়াখালীতে সাক্ষরতার হার ৭৫.৫২ শতাংশ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ