ফরিদপুরে ডেঙ্গুতে মৃত্যু ১,২৪ ঘণ্টায় নতুন ভর্তি ২৪ জন।

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফরিদপুরে ডেঙ্গুতে মৃত্যু ১,২৪ ঘণ্টায় নতুন ভর্তি ২৪ জন।
বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬



ফরিদপুরে ডেঙ্গুতে মৃত্যু ১,২৪ ঘণ্টায় নতুন ভর্তি ২৪ জন।

ফরিদপুর জেলা প্রতিনিধি: ফরিদপুরে ডেঙ্গু আক্রান্ত হয়ে সেকেন্দার মল্লিক (৫৫) নামে আরও একজনের মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে ডেঙ্গুর উপসর্গ নিয়ে নতুন করে ২৪ জন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে ৬০ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।
আজ বুধবার সকালে জেলা স্বাস্থ্য বিভাগ থেকে পাঠানো প্রেস নোটে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ৭ সেপ্টেম্বর রাতে চিকিৎসাধীন অবস্থায় সেকেন্দার মল্লিকের মৃত্যু হয়। তিনি মাদারীপুর জেলার রাজৈর উপজেলার বাসিন্দা। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ৬ সেপ্টেম্বর ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি।
জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি সময়ে ফরিদপুরে ডেঙ্গু আক্রান্ত হয়ে এ পর্যন্ত ৩৪৪ জন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ২৮২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এ পর্যন্ত চারজন রোগীর মৃত্যু হয়েছে।
ফরিদপুরের সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান জানান, ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়েছে।
তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে। বিশেষ করে বাড়ির আশপাশে জমে থাকা পানি দ্রুত অপসারণ, মশার প্রজননস্থল ধ্বংস এবং দিনের বেলাতেও মশারি বা মশা প্রতিরোধী ব্যবস্থা ব্যবহারের পরামর্শ দেন তিনি।
স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানান, ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। জ্বর হলে পর্যাপ্ত পানি ও তরল খাবার গ্রহণ এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পরীক্ষা ও চিকিৎসা নিতে হবে।
এদিকে জেলা প্রশাসক মো. মাজহারুল ইসলাম বলেন, ডেঙ্গু প্রতিরোধে জেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন ধরনের প্রচারণা চালানো হচ্ছে। পাশাপাশি জেলা স্বাস্থ্য বিভাগ, স্থানীয় প্রশাসন ও পৌরসভা যৌথভাবে মশার প্রজননস্থল ধ্বংসে সমন্বিত কার্যক্রম আরও জোরদার করেছে।

বাংলাদেশ সময়: ১৬:১২:৫৬   ৫৬ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
পরিবেশ সুরক্ষায় সবুজ অর্থায়ন ও প্রযুক্তির ব্যবহার বাড়াতে গুরুত্বারোপ পরিবেশ প্রতিমন্ত্রীর
প্রবারণা পূর্ণিমায় ফানুসের আলোয় ঝলমল রামু
ব্রাইটনকে হারিয়ে পয়েন্ট টেবিলের চারে লিভারপুল
প্রবারণা পূর্ণিমার শিক্ষা মানবসমাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: রুহুল কবির রিজভী
২০২৭ শিক্ষাবর্ষে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে নতুন চার বই অনুমোদন
টেক্সটাইল শিক্ষার মানোন্নয়ন ও গবেষণায় গুরুত্ব আরোপ রাষ্ট্রপতির
ফ্যামিলি কার্ড বাস্তবায়নে স্বচ্ছতা নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : এরশাদ উল্লাহ
জলবায়ু ন্যায্যতা ও ক্ষতিগ্রস্ত মানুষের অধিকার নিশ্চিত করতে হবে: চীফ হুইপ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ