সংসদ বাংলাদেশ টেলিভিশনের অনুষ্ঠান নির্মাণ ও সম্প্রচার নিয়ে ‘অনুষ্ঠান ব্যবস্থাপনা কমিটি’র ২য় সভা অনুষ্ঠিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » সংসদ বাংলাদেশ টেলিভিশনের অনুষ্ঠান নির্মাণ ও সম্প্রচার নিয়ে ‘অনুষ্ঠান ব্যবস্থাপনা কমিটি’র ২য় সভা অনুষ্ঠিত
বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬



সংসদ বাংলাদেশ টেলিভিশনের অনুষ্ঠান নির্মাণ ও সম্প্রচার নিয়ে ‘অনুষ্ঠান ব্যবস্থাপনা কমিটি’র ২য় সভা অনুষ্ঠিত

ত্রয়োদশ জাতীয় সংসদের হুইপ এ. বি. এম. আশরাফ উদ্দিন (নিজান)-এর সভাপতিত্বে আজ বাংলাদেশ জাতীয় সংসদ ভবনের ১ নম্বর স্থায়ী কমিটি কক্ষে সংসদ বাংলাদেশ টেলিভিশনের অনুষ্ঠান নির্মাণের বিষয়বস্তু নির্ধারণ, মানোন্নয়নের নির্দেশনা ও পরামর্শ প্রদান এবং সংসদ বাংলাদেশ টেলিভিশনকে পূর্ণাঙ্গভাবে চালুর লক্ষ্যে গঠিত ‘অনুষ্ঠান ব্যবস্থাপনা কমিটি’র ২য় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সংসদ সদস্য ও তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান, সংসদ সদস্য মোঃ শহিদুল ইসলাম, মোঃ শাহাদাত হোসেন, ফাহমিদা হক, বীথিকা বিনতে হোসাইন এবং মারদিয়া মমতাজ অংশগ্রহণ করেন।

সভায় সংসদ বাংলাদেশ টেলিভিশনের অনুষ্ঠান নির্মাণ ও সম্প্রচার কার্যক্রম এবং সংসদীয় কার্যক্রম জনগণের কাছে আরও কার্যকরভাবে তুলে ধরার বিভিন্ন বিষয়ে আলোচনা ও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়। এ লক্ষ্যে বৈঠকে ৭ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠনের সুপারিশ করা হয়।

বৈঠকে বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক, সংসদ বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক, চ্যানেল ২৪-এর প্রধান বার্তা সম্পাদকসহ বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় ও বাংলাদেশ টেলিভিশনের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬:১০:৩৫   ৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


প্রাথমিকের নতুন কারিকুলামে শ্রবণ ও কথন দক্ষতায় বিশেষ গুরুত্ব দেওয়া হবে : ববি হাজ্জাজ
প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ভারতের হাইকমিশনারের সাক্ষাৎ
ফরিদপুরে ডেঙ্গুতে মৃত্যু ১,২৪ ঘণ্টায় নতুন ভর্তি ২৪ জন।
সংসদ বাংলাদেশ টেলিভিশনের অনুষ্ঠান নির্মাণ ও সম্প্রচার নিয়ে ‘অনুষ্ঠান ব্যবস্থাপনা কমিটি’র ২য় সভা অনুষ্ঠিত
বোয়ালমারীতে মরা মুরগি বিক্রি করায় এক ব্যবসায়ীকে জরিমানা
সরিষাবাড়ীতে জমি সংক্রান্ত বিরোধে মানববন্ধন, উদ্দেশ্যপ্রণোদিত দাবি প্রতিপক্ষ
আজকের রাশিফল
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
জাতীয় ফুটবল দলের নতুন অফিসিয়াল জার্সি উন্মোচন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ