![]()
ফতুল্লা প্রতিনিধি: নারায়ণগঞ্জে ১৫৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর ২০২৬) বিকেল সাড়ে ৫টার দিকে ফতুল্লা থানাধীন দাপা ইদ্রাকপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—১. মোঃ ইমন হোসেন (২৪), পিতা-ছালু, সাং-আলীগঞ্জ; ২. মোঃ আজমীর হোসেন (২৮), পিতা-মোঃ সহিদ হোসেন, সাং-দাপা ইদ্রাকপুর এবং ৩. মোঃ মিরাজ (২২), পিতা-মজিবর, সাং-দাপা ইদ্রাকপুর।
পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার জনাব মোঃ হাবিবুর রহমান-এর নির্দেশনায় এবং ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোহাম্মদ মাহবুব আলম-এর তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) নন্দন চন্দ্র সরকারের নেতৃত্বে একটি চৌকস আভিযানিক দল দাপা ইদ্রাকপুর এলাকার জনৈক বোরহান হাজীর বাড়ির সামনের পাকা রাস্তায় অভিযান পরিচালনা করে। এ সময় তল্লাশি চালিয়ে ১৫৬ পিস ইয়াবাসহ উক্ত তিনজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, প্রাথমিক তথ্যাদি ও পিসিপিআর (PCPR) যাচাই করে গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে পূর্বে একাধিক মাদক মামলার প্রমাণ পাওয়া গেছে।
ফতুল্লা মডেল থানার কর্মকর্তা জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকসহ যেকোনো ধরণের অপরাধ দমনে ফতুল্লা মডেল থানা পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
বাংলাদেশ সময়: ১৭:৩৩:৪৫ ৮ বার পঠিত