শিক্ষা ও চাকরিতে নারায়ণগঞ্জ পিছিয়ে: মামুন মাহমুদ

প্রথম পাতা » ছবি গ্যালারী » শিক্ষা ও চাকরিতে নারায়ণগঞ্জ পিছিয়ে: মামুন মাহমুদ
বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬



শিক্ষা ও চাকরিতে নারায়ণগঞ্জ পিছিয়ে: মামুন মাহমুদ

শিক্ষা ও চাকরিতে নারায়ণগঞ্জ পিছিয়ে আছে বলে মন্তব্য করেছেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ। যদিও রাজধানীর পাশের শিল্পাঞ্চল হিসেবে এ জেলা নেতৃত্ব দেওয়ার কথা ছিল বলেও মনে করেন তিনি।

বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে জেলা পরিষদ কার্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষা সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মামুন মাহমুদ বলেন, “নারায়ণগঞ্জ জেলা পরিষদের নানা ধরনের কর্মসূচি রয়েছে। তার মধ্যে শিক্ষার্থীদের উৎসাহিত করা ও মেধার বিকাশে সহায়তা করা অন্যতম। শিক্ষা ও চাকরির ক্ষেত্রে নারায়ণগঞ্জ অনেক ক্ষেত্রে পিছিয়ে রয়েছে। অথচ আমাদের লিড দেওয়ার সক্ষমতা রয়েছে। সেই ধারণা থেকেই আমরা এ কর্মসূচি হাতে নিয়েছি।”

কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, “তোমাদের ফলাফলে আমরা গর্বিত। মেধাবীদের পাশে নারায়ণগঞ্জ জেলা পরিষদ আছে এবং থাকবে। আমরা নেগেটিভ নারায়ণগঞ্জ নয়, পজেটিভ নারায়ণগঞ্জ চাই।”

তিনি আরও বলেন, “অতীতে বিভিন্ন কর্মকাণ্ডের কারণে নারায়ণগঞ্জকে ঘিরে যে নেতিবাচক ধারণা তৈরি হয়েছে, মেধাবী তরুণদের হাত ধরে সেই ধারণা পরিবর্তন করতে হবে। ভবিষ্যতে বোর্ড পরীক্ষায় নারায়ণগঞ্জ জেলা প্রথম হবে।”

শিল্প, সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনের প্রতিভাবান ব্যক্তিদের পাশে জেলা পরিষদ থাকবে বলেও জানান প্রশাসক মামুম মাহমুদ।

এ সময় পরিষদের অর্থায়নে চলতি বছর এসএসসি পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করা শিক্ষার্থী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ২০২৪-২৫ ও ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ৭১ জন শিক্ষার্থীকে সংবর্ধনার পাশাপাশি এককালীন নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।

পাশাপাশি প্রত্যেক শিক্ষার্থীকে একটি ফলদ গাছের চারা উপহার দেওয়া হয়।

পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মাশফাকুর রহমানের সভাপতিত্বে ও সচিব রামানন্দ পালের সঞ্চালনায় সহকারী প্রকৌশলী নাহিদ ইসলামও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

মাশফাকুর রহমান বলেন, “আমাদের নিজেকে প্রশ্ন করতে শিখতে হবে। নিজেকে জানতে হবে। নিজের ভেতর থেকেই সবকিছু জানার ও বোঝার চেষ্টা করতে হবে।”

অনুষ্ঠানে সংবর্ধনা ও সহায়তা পাওয়া শিক্ষার্থীরাও জেলা পরিষদের প্রতি কৃতজ্ঞতা জানায়।

এ সময় শিক্ষার্থীদের পাশাপাশি তাদের অভিভাবকরাও উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭:৪২:১২   ৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় গণতান্ত্রিক, বৈষম্যহীন রাষ্ট্র গঠনের আহ্বান রাষ্ট্রপতির
নগরকান্দায় প্রশংসনীয় ভূমিকা রাখছেন ওসি রাসুল সামদানী আজাদ
২০২৫-২৬ অর্থবছরে ৪ লেনে উন্নীত করা হয়েছে ৫৫ কিলোমিটার মহাসড়ক
মাঠ প্রশাসনকে জনবান্ধব ও জবাবদিহিমূলক করতে সংস্কার আনছে সরকার : প্রধানমন্ত্রী
মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
শিক্ষা ও চাকরিতে নারায়ণগঞ্জ পিছিয়ে: মামুন মাহমুদ
১৫৬ পিস ইয়াবাসহ ফতুল্লায় ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
সোনারগাঁয়ে ২০০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
নারায়ণগঞ্জে শুভ চন্দ্র দাস হত্যা: ডিবি পুলিশের অভিযানে যুক্তরাষ্ট্রের তৈরি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার
ফেনীর ফুলগাজী উপজেলার ২৭০ জন মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেম এবং ১০ জন পুরোহিতকে সম্মানি প্রদান করবেন প্রধানমন্ত্রী : জনপ্রশাসন উপদেষ্টা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ