
মধুখালী প্রতিনিধি : ফরিদপুরের মধুখালী বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা ও রেলি অনুষ্ঠিত হয়েছে।
৯ সেপ্টেম্বর বুধবার বিকাল ৩ ঘটিকায় মধুখালী উপজেলা বিএনপির অস্থায়ী পার্টি অফিসে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মধুখালী উপজেলা মহিলা দলের সভাপতি নাজমা সুলতানার সভাপতিত্বে, সাধারণ সম্পাদক পাপিয়া আমিনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মধুখালী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আলীম মানিক, পৌর বিএনপির সভাপতি মুহম্মদ হায়দার আলী মোল্লা, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি গোলাম মোস্তফা বাকি, মধুখালী উপজেলা যুবদলের সদস্য সচিব তারিকুল ইসলাম এনামুল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জহুরুল ইসলাম লিটন। এসময় মধুখালী পৌর মহিলা দলের সাধারণ সম্পাদক রুবিনা আক্তার রিতা সহ মহিলা দলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার মহিলা বান্ধব সরকার, এই সরকার মহিলাদের জন্য ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করেছে,বর্তমান সরকার ধাপে ধাপে মহিলাদের জন্য অনেক উন্নয়নমূলক কাজ করবে।
বাংলাদেশ সময়: ১৮:০৯:৫৯ ৪৭ বার পঠিত