নজরুল বর্ষে নারায়ণগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে সাহিত্য কর্ণারের উদ্বোধন ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

প্রথম পাতা » ছবি গ্যালারী » নজরুল বর্ষে নারায়ণগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে সাহিত্য কর্ণারের উদ্বোধন ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬



নজরুল বর্ষে নারায়ণগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে সাহিত্য কর্ণারের উদ্বোধন ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

বিশেষ প্রতিনিধি, নারায়ণগঞ্জ : জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুব আইল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য আনুষ্ঠানিকভাবে একটি ‘সাহিত্য কর্ণার’ উদ্বোধন করা হয়েছে। কোমলমতি শিক্ষার্থীদের মাঝে সাহিত্যচর্চা, সৃজনশীলতার বিকাশ এবং নিয়মিত বই পড়ার অভ্যাস গড়ে তোলার লক্ষ্যে সদর উপজেলা প্রশাসন এ ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ‘সাহিত্য কর্ণার’-এর শুভ উদ্বোধন করেন নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব এস এম ফয়েজ উদ্দিন।

উদ্বোধনী আনুষ্ঠানিকতা শেষে বিদ্যালয় থেকে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের এক বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়। অতিথিরা বিজয়ী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ও স্মারক তুলে দেন। এ সময় শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক শিক্ষায় ধারাবাহিক সাফল্য বজায় রাখার পাশাপাশি সাহিত্য, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডে আরও বেশি সক্রিয় হওয়ার আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল শিক্ষার্থীদের যৌথ প্রচেষ্টায় তৈরি দেয়ালিকা ‘বাঁধনহারা’-এর মোড়ক উন্মোচন। সাহিত্যপ্রেমী ছোট ছোট শিক্ষার্থীদের লেখা কবিতা, গল্প, ছড়া ও প্রবন্ধ দিয়ে সাজানো এ দেয়ালিকাটি উপস্থিত সবার প্রশংসা কুড়ায়।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, প্রাথমিক বিদ্যালয় থেকেই শিশুদের সুস্থ, সুন্দর ও আনন্দময় শিক্ষার পরিবেশ নিশ্চিত করা জরুরি। এ লক্ষ্যে নারায়ণগঞ্জ সদর উপজেলার প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে পর্যায়ক্রমে এ ধরনের ‘সাহিত্য কর্ণার’ স্থাপন করা হবে।

শিক্ষা সংশ্লিষ্টদের মতে, পাঠ্যবইয়ের পাশাপাশি এ সাহিত্য কর্ণার শিক্ষার্থীদের জ্ঞান অর্জন ও মননশীলতা বিকাশে সহায়ক হবে। একই সঙ্গে এটি বিদ্যালয়ের সার্বিক পরিবেশকে আরও আনন্দময় ও শিক্ষার্থীবান্ধব করে তুলতে কার্যকর ভূমিকা রাখবে।

বাংলাদেশ সময়: ২২:৫৩:৫৩   ৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টা, সরিষাবাড়ীতে থানায় অভিযোগ
সরিষাবাড়ীতে বসতঘরে আগুন ও জমি দখলের অভিযোগ
নজরুল বর্ষে নারায়ণগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে সাহিত্য কর্ণারের উদ্বোধন ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় গণতান্ত্রিক, বৈষম্যহীন রাষ্ট্র গঠনের আহ্বান রাষ্ট্রপতির
নগরকান্দায় প্রশংসনীয় ভূমিকা রাখছেন ওসি রাসুল সামদানী আজাদ
২০২৫-২৬ অর্থবছরে ৪ লেনে উন্নীত করা হয়েছে ৫৫ কিলোমিটার মহাসড়ক
মাঠ প্রশাসনকে জনবান্ধব ও জবাবদিহিমূলক করতে সংস্কার আনছে সরকার : প্রধানমন্ত্রী
মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
শিক্ষা ও চাকরিতে নারায়ণগঞ্জ পিছিয়ে: মামুন মাহমুদ
১৫৬ পিস ইয়াবাসহ ফতুল্লায় ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ