বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬



শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত

ত্রয়োদশ জাতীয় সংসদের শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক আজ জাতীয় সংসদে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি মোঃ সেলিম ভূঁইয়া এর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস‌্য রেজা কিবরিয়া, মোঃ সেলিমুজ্জামান মোল‌্যা, মোঃ জাহান্দার আলী মিয়া, মোছাঃ তাহসিনা রুশদীর, বীথিকা বিনতে হোসাইন, মোঃ মুজিবুর রহমান, আতিকুর রহমান মুজাহিদ বৈঠকে অংশ নেন।

বৈঠকে জ্ঞানভিত্তিক, দূর্নীতিমুক্ত ও নৈতিকতাসম্পন্ন জাতি গঠনের লক্ষ‌্যে শিক্ষা ব‌্যবস্থাকে যুগোপযোগী ও আন্তর্জাতিক মানে উন্নীতকরণের বিষয়ে প্রয়োজনীয় ব‌্যবস্থা গ্রহণের জন‌্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানানো হয়। এ ছাড়া প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনায় পঁচিশ হাজার অবসরভোগী শিক্ষকদের মাঝে অবসর এবং কল‌্যাণ সুবিধা ভাতা প্রদানের কার্যক্রম গ্রহণ করায় কমিটির পক্ষ হতে প্রধানমন্ত্রীর প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
বৈঠকে আরও উল্লেখ করা হয় যে, বর্তমান সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এ বছর বাজেটে শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দ প্রদান করেছে।

যে সকল শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত হওয়ার প্রয়োজনীয় শর্ত পূরণ করার পরেও বিগত সরকারের সময়ে বৈষম‌্যের শিকার হয়ে বঞ্চিত হয়েছে সেগুলোকে এমপিওভুক্তিকরণের বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করার জন‌্য সুপারিশ করা হয়।

জাতীয় বিশ্ববিদ‌্যালয়, শিক্ষাবোর্ডসহ শিক্ষা মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন প্রতিষ্ঠানসমুহে কোন অনিয়ম ও দূর্নীতির অভিযোগ পাওয়া গেলে সেটি খতিয়ে দেখার জন‌্য শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি কর্তৃক সরেজমিন পরিদর্শনের বিষয়ে বিশেষ গুরুত্বারোপ করা হয়।

বৈঠকে শিক্ষা মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭:৪৮:৩২   ১২ বার পঠিত