সরিষাবাড়ীতে জাতীয় নাগরিক পার্টির উপজেলা কার্যালয় উদ্বোধন

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরিষাবাড়ীতে জাতীয় নাগরিক পার্টির উপজেলা কার্যালয় উদ্বোধন
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬



সরিষাবাড়ীতে জাতীয় নাগরিক পার্টির উপজেলা কার্যালয় উদ্বোধন

জামালপুর প্রতিনিধি : ​জামালপুরের সরিষাবাড়ীতে জাকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উপজেলা কার্যালয়ের শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকাল ৩টায় পৌরসভার বাউসী পপুলার মোড় এলাকায় ঝিনাই ফিলিং স্টেশনের উত্তর পার্শ্বে কার্যালয়টি উদ্বোধন করা হয়।

​এনসিপি সরিষাবাড়ী উপজেলা শাখার আহ্বায়ক মোঃ রাসেল আহম্মেদের সভাপতিত্বে এবং সদস্য সচিব হাফেজ মোঃ ছাবের হোসেন বিপুলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এনসিপি জামালপুর জেলা শাখার সদস্য সচিব ডা. মোশাররফ হোসেন।

​অনুষ্ঠানে বিশেষ মেহমান হিসেবে ফিতা কেটে নতুন কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিএনপি সরিষাবাড়ী পৌর শাখার সভাপতি ও সাবেক পৌর মেয়র এ কে এম ফয়েজুল কবীর তালুকদার শাহীন এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী সরিষাবাড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মনির উদ্দিন।

​উদ্বোধনী কার্যক্রম শেষে আয়োজিত আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী,সরিষাবাড়ী উপজেলা শাখার কর্মপরিষদ সদস্য অধ্যাপক শামীম হোসাইন সোহেল, ইসলামী আন্দোলন বাংলাদেশ,সরিষাবাড়ী উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক হাফেজ আনিসুর রহমান,জামালপুর সদর উপজেলার এনসিপির সদস্য সচিব ​সাখাওয়াত হোসেন প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন, জামালপুর জেলা জাতীয় ছাত্রশক্তির যুগ্ম সদস্য সচিব ইব্রাহিম হোসেন,সদস্য সাইদুর রহমান ও সরিষাবাড়ি উপজেলা শাখার সংগঠক নূর সরকার।

​অনুষ্ঠানে এনসিপি, বিএনপি ও জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

​আলোচনা সভায় বক্তারা বলেন, সাধারণ মানুষের অধিকার আদায় ও একটি বৈষম্যহীন সমাজ গঠনে জাতীয় নাগরিক পার্টি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। নতুন এই কার্যালয় উদ্বোধনের মাধ্যমে সরিষাবাড়ীতে দলের রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম আরও সুসংগঠিত ও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন নেতৃবৃন্দ।

বাংলাদেশ সময়: ২২:৫০:৪৪   ১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


চিকিৎসা ব্যবস্থার দীর্ঘমেয়াদি ও টেকসই উন্নয়ন ঘটাতে হবে: সমাজকল্যাণ মন্ত্রী
শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে ৬ কোম্পানির প্রায় ১৪ কোটি টাকা জমা
চীনের সঙ্গে স্বাস্থ্য সহযোগিতা আরও জোরদারে গুরুত্ব দিলেন স্বাস্থ্যমন্ত্রী
নৌকাবাইচ-হাডুডুতে গোপালপুরে উৎসবের জোয়ার, উল্লাসে হাজারো দর্শক
সরিষাবাড়ীতে জাতীয় নাগরিক পার্টির উপজেলা কার্যালয় উদ্বোধন
নারায়ণগঞ্জে ৩০০ ফিট এলাকায় পুলিশের বিশেষ চেকপোস্ট: ১১ মামলা, ৬ জন আটকসহ মাদক ও অস্ত্র উদ্ধার
প্রবীণ সাংবাদিক হাফিজুর রহমান মিন্টুর মৃত্যুতে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের শোক
ট্রাম্প ‘স্পষ্টতই’ উত্তর কোরিয়ার সঙ্গে সংলাপ চান : দ. কোরিয়ার প্রেসিডেন্ট
রামেবি’র চলমান স্থাপন প্রকল্প পরিদর্শন করলেন বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক
প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে উঠলেন ফুটপাতে বাস করা গোলাপি বেগম

News 2 Narayanganj News Archive

আর্কাইভ