![]()
নিজস্ব প্রতিবেদক, রূপগঞ্জ : নারায়ণগঞ্জ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিরাপদ রাখতে রূপগঞ্জ থানাধীন ৩০০ ফিট এলাকায় একটি বিশেষ চেকপোস্ট পরিচালনা করেছে জেলা পুলিশ।
১৭ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. (বৃহস্পতিবার) রাত আনুমানিক ১০.০০ ঘটিকা হতে দিবাগত রাত ০১.০০ ঘটিকা পর্যন্ত এই চেকপোস্ট পরিচালিত হয়। নারায়ণগঞ্জের সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ হাবিবুর রহমান মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় এই অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে সন্দেহভাজন বিভিন্ন যানবাহন যেমন—মোটরসাইকেল, প্রাইভেটকার ও মাইক্রোবাস থামিয়ে তল্লাশি করা হয় এবং গাড়ির বৈধ কাগজপত্র যাচাই করা হয়। এ সময় প্রয়োজনীয় কাগজপত্র, ড্রাইভিং লাইসেন্স ও রেজিস্ট্রেশন না থাকায় ট্রাফিক আইনে মোট ১১টি গাড়ির মালিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণপূর্বক জরিমানা করা হয়।
এছাড়া তল্লাশির একপর্যায়ে ৩ বোতল হুইস্কি (বিদেশি মদ) ও ১টি সামুরাইসহ মোট ৬ জনকে আটক করা হয়। অপরাধমূলক কর্মকাণ্ড দমনে পুলিশের এমন তৎপরতা অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
উক্ত চেকপোস্ট পরিচালনা ও পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন—
অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্)
অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি)
সহকারী পুলিশ সুপার (গ সার্কেল)
অফিসার ইনচার্জ, রূপগঞ্জ থানা
অফিসার ইনচার্জ, ডিবি
সহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও সদস্যবৃন্দ।
বাংলাদেশ সময়: ১৯:০১:১৬ ৩ বার পঠিত