![]()
জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে জাকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উপজেলা কার্যালয়ের শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকাল ৩টায় পৌরসভার বাউসী পপুলার মোড় এলাকায় ঝিনাই ফিলিং স্টেশনের উত্তর পার্শ্বে কার্যালয়টি উদ্বোধন করা হয়।
এনসিপি সরিষাবাড়ী উপজেলা শাখার আহ্বায়ক মোঃ রাসেল আহম্মেদের সভাপতিত্বে এবং সদস্য সচিব হাফেজ মোঃ ছাবের হোসেন বিপুলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এনসিপি জামালপুর জেলা শাখার সদস্য সচিব ডা. মোশাররফ হোসেন।
অনুষ্ঠানে বিশেষ মেহমান হিসেবে ফিতা কেটে নতুন কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিএনপি সরিষাবাড়ী পৌর শাখার সভাপতি ও সাবেক পৌর মেয়র এ কে এম ফয়েজুল কবীর তালুকদার শাহীন এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী সরিষাবাড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মনির উদ্দিন।
উদ্বোধনী কার্যক্রম শেষে আয়োজিত আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী,সরিষাবাড়ী উপজেলা শাখার কর্মপরিষদ সদস্য অধ্যাপক শামীম হোসাইন সোহেল, ইসলামী আন্দোলন বাংলাদেশ,সরিষাবাড়ী উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক হাফেজ আনিসুর রহমান,জামালপুর সদর উপজেলার এনসিপির সদস্য সচিব সাখাওয়াত হোসেন প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন, জামালপুর জেলা জাতীয় ছাত্রশক্তির যুগ্ম সদস্য সচিব ইব্রাহিম হোসেন,সদস্য সাইদুর রহমান ও সরিষাবাড়ি উপজেলা শাখার সংগঠক নূর সরকার।
অনুষ্ঠানে এনসিপি, বিএনপি ও জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, সাধারণ মানুষের অধিকার আদায় ও একটি বৈষম্যহীন সমাজ গঠনে জাতীয় নাগরিক পার্টি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। নতুন এই কার্যালয় উদ্বোধনের মাধ্যমে সরিষাবাড়ীতে দলের রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম আরও সুসংগঠিত ও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন নেতৃবৃন্দ।
বাংলাদেশ সময়: ২২:৫০:৪৪ ৩ বার পঠিত