কালকিনিতে এসাহাক হত্যা,আসামীদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ স‌ম্মেলন

প্রথম পাতা » ছবি গ্যালারী » কালকিনিতে এসাহাক হত্যা,আসামীদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ স‌ম্মেলন
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬



কালকিনিতে এসাহাক হত্যা,আসামীদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ স‌ম্মেলন

​কালকিনি প্রতিনিধি : মাদারীপুরের কালকিনিতে জ‌মিজমার বি‌রো‌ধের জেরে অতর্কিত হামলায় নিহত মোঃ এসাহাক সরদারের (৭৫) মামলার আসামীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার(২১ সে‌প্টেম্বর) বিকেলে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীর ব্যানারে নিহতের বাড়ির সামনে সংবাদ স‌ম্মেলন ও বি‌ক্ষোভ কর্মসূচি পালন করা হয়।

​মামলা ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে,কালকিনি পৌরসভার উত্তর জনারদন্দী গ্রামের মো. এছাহাক সরদারের সঙ্গে একই এলাকার ঝালু মোল্লার দীর্ঘদিন ধরে জ‌মিজমা নি‌য়ে বিরোধ চলছিল। গত ২২ আগস্ট রাতে দোকান থেকে বাড়ি ফেরার পথে ওৎপেতে থাকা ঝালু মোল্লা, মোঃ তুহিন মোল্লা, পারভেজ মোল্লা, রবিউল মোল্লা ও লিমন মোল্লাসহ কয়েকজন এছাহাকের পথরোধ করে কোপায় এবং দুই পায়ের রগ কেটে দেয়। আশঙ্কাজনক অবস্থায় প্রথমে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করা হলে গত ১৫ সেপ্টেম্বর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

​এ ঘটনায় নিহতের পরিবার কালকিনি থানায় একটি হত্যা মামলা করে। পুলিশ প্রধান আসামী তুহিন মোল্লাকে ঢাকা থেকে গ্রেপ্তার ও দুজন কো‌র্টে হা‌জির হ‌তে গে‌লে জেলা জজ ‌জেল হাজ‌তে পাঠা‌নো দেন । তবে বাকি আসামীদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন আলাউদ্দিন সরদার, সাবেক কাউন্সিলর ইয়াসমিন খানম, ইসমাইল ও নিহতের মেয়ে মোসা. ফাহিমা বেগম। বক্তারা অবিলম্বে সকল আসামীকে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করার দাবি জানান।

​অভিযুক্ত ঝালু মোল্লা পলাতক থাকায় এ বিষয়ে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

​এ ব্যাপারে কালকিনি থানার ওসি জহিরুল আলম জানান, ৮ জন আসামীর মধ্যে প্রধান আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া আরও দুজন জেলা আদালতে জামিন চাইতে গেলে বিচারক জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠিয়েছেন। বাকি আসামীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

বাংলাদেশ সময়: ২১:৫৭:১৪   ১৯ বার পঠিত  




ছবি গ্যালারী’র আরও খবর


ইতালির সাথে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ
ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী
পর্যটন বিকাশে সরকারি-বেসরকারি সমন্বয় জরুরি : প্রতিমন্ত্রী
বছরজুড়ে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে নজরদারি জোরদার হবে - বাণিজ্যমন্ত্রী
সরিষাবাড়ীতে কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির সভাপতি উজ্জ্বল, সম্পাদক জাকির
বিতর্কের মাধ্যমে যুক্তিবোধ ও নেতৃত্বের বিকাশ ঘটে: ডেপুটি স্পীকার
কারামুক্তির পর মাদকমুক্ত থাকা ১০ বন্দিকে পুরস্কৃত করবে জেলা প্রশাসন
১২০ কোটি টাকায় নির্মাণ করা হবে ১১ তলা জিয়া হল: নাসিক প্রশাসক
আইনশৃঙ্খলা ও যানজট নিয়ে পুলিশ সুপারের সঙ্গে ব্যবসায়ী নেতাদের বৈঠক
সরিষাবাড়ীতে জমি সংক্রান্ত বিরোধে স্কুলছাত্রীকে পিটিয়ে জখমের অভিযোগ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ