১২০ কোটি টাকায় নির্মাণ করা হবে ১১ তলা জিয়া হল: নাসিক প্রশাসক

প্রথম পাতা » ছবি গ্যালারী » ১২০ কোটি টাকায় নির্মাণ করা হবে ১১ তলা জিয়া হল: নাসিক প্রশাসক
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬



১২০ কোটি টাকায় নির্মাণ করা হবে ১১ তলা জিয়া হল: নাসিক প্রশাসক
নারায়ণগঞ্জের চাষাঢ়ায় ১২০ কোটি টাকা ব্যয়ে ১১ তলা শহীদ জিয়া হল নির্মাণ করা হবে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। ভবনটির দুই তলা থাকবে মাটির নিচে। সেখানে প্রায় ৫০০ গাড়ি রাখার ব্যবস্থা থাকবে। পাশাপাশি নাট্যশালা, লাইব্রেরি, কমিউনিটি সেন্টার ও প্রশিক্ষণকেন্দ্রসহ সাংস্কৃতিক কেন্দ্রের বিভিন্ন সুবিধা থাকবে।

সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে চাষাঢ়ায় শহীদ জিয়া হল পুনর্নির্মাণের লক্ষ্যে মাটি পরীক্ষা (সয়েল টেস্ট) কার্যক্রমের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম এবং নাসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা নূর কুতুবুল আলম।

সাখাওয়াত হোসেন খান বলেন, ‘এটি হবে ১১ তলা। দুই তলা হবে মাটির নিচে। সেখানে প্রায় ৫০০ গাড়ি রাখার ব্যবস্থা ও পার্কিং থাকবে। পরবর্তী ধাপে একটি সাংস্কৃতিক কেন্দ্রে যেসব সুবিধা থাকা দরকার নাট্যশালা, লাইব্রেরি, কমিউনিটি সেন্টারসহ সব ধরনের সুবিধা এখানে থাকবে। প্রশিক্ষণের ব্যবস্থাও থাকবে।’

তিনি বলেন, ‘আমি মনে করি, এটি নারায়ণগঞ্জের একটি সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে গড়ে উঠবে। এখান থেকে নারায়ণগঞ্জের মানুষ বাংলাদেশসহ সারা পৃথিবীতে তাদের সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরার সুযোগ পাবে।’

প্রকল্পের অর্থায়ন প্রসঙ্গে নাসিক প্রশাসক বলেন, ‘বাজেট ১২০ কোটি টাকা, পুরোটাই জাইকার অর্থায়ন।’

জিয়া হলের আগের অবস্থা নিয়ে বিগত সরকারের সমালোচনা করে সাখাওয়াত হোসেন খান অভিযোগ করেন, ‘গত ফ্যাসিস্ট সরকার এটাকে ভেঙে ফেলে এখানে দখল করার পাঁয়তারা করেছিল। সেই পাঁয়তারা দেশের মানুষ ও নারায়ণগঞ্জের মানুষ ব্যর্থ করে দিয়েছে।’

তিনি আরও বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর জিয়া হলকে একটি সাংস্কৃতিক হাব হিসেবে গড়ে তুলতে ১২০ কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে।

সাখাওয়াত হোসেন খান বলেন, ‘স্থানীয় সংসদ সদস্য, নাসিক প্রশাসকসহ সংশ্লিষ্ট সব অংশীজনের প্রচেষ্টায় জিয়া হলকে খুব দ্রুত বাস্তবে দেখতে পারব বলে আমরা বিশ্বাস করি।’

বাংলাদেশ সময়: ২২:১৪:০৬   ৮২ বার পঠিত  







ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি: নাহিদ ইসলাম
সবাইকে নিয়ে দেশকে এগিয়ে নেওয়াই প্রত্যাশা: ডিসি রায়হান কবির
কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কাকে হারিয়ে ঘুরে দাঁড়াল বাংলাদেশ
একাত্তরের পরাজিত ও ফ্যাসিবাদী শক্তি দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে : শামা ওবায়েদ
লিডসের কাছে হেরে জয়রথ থামল টটেনহামের
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে পলাতক হাসিনাকে দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে হবে : তথ্য প্রতিমন্ত্রী
৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে ভাগ্য পরিবর্তনের একটি গুরুত্বপূর্ণ দিন : বাণিজ্যমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ