কারামুক্তির পর মাদকমুক্ত থাকা ১০ বন্দিকে পুরস্কৃত করবে জেলা প্রশাসন

প্রথম পাতা » ছবি গ্যালারী » কারামুক্তির পর মাদকমুক্ত থাকা ১০ বন্দিকে পুরস্কৃত করবে জেলা প্রশাসন
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬



কারামুক্তির পর মাদকমুক্ত থাকা ১০ বন্দিকে পুরস্কৃত করবে জেলা প্রশাসন
নারায়ণগঞ্জ জেলা কারাগারে বন্দিদের মাদকের কুফল সম্পর্কে সচেতন করা এবং কর্মদক্ষতা বাড়ানোর লক্ষ্যে মাদকবিরোধী আলোচনা সভা ও ৬০ ঘণ্টাব্যাপী গার্মেন্টস প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) জেলা কারাগারের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির।

আলোচনা সভায় জেলা প্রশাসক মাদকের ক্ষতিকর প্রভাব তুলে ধরে বন্দিদের মাদকমুক্ত ও কর্মমুখী জীবনে ফিরে আসার আহ্বান জানান।

তিনি বলেন, কারাগার থেকে মুক্তির পর মাদকমুক্ত জীবনযাপন করছেন—এমন ১০ জনকে জেলা প্রশাসনের পক্ষ থেকে পুরস্কৃত করা হবে। পাশাপাশি কারাগারে বই পড়ার চর্চা উৎসাহিত করতে ভালো বই পড়ে মানসম্মত রিভিউ দেওয়া বন্দিদের ইতোমধ্যে পুরস্কৃত করা হয়েছে।

বন্দিদের কর্মদক্ষতা ও স্বাবলম্বী করে তুলতে গার্মেন্টস প্রশিক্ষণের পাশাপাশি কাজের সুযোগ তৈরির উদ্যোগের কথাও জানানো হয়। গার্মেন্টসের কাজ বা অর্ডার থেকে অর্জিত লাভের ৫০ শতাংশ সংশ্লিষ্ট বন্দিদের দেওয়া হবে বলে জানায় কারা কর্তৃপক্ষ।

কারা কর্তৃপক্ষ জানায়, বন্দিদের সংশোধন, মাদকমুক্ত জীবনযাপনে উৎসাহ এবং মুক্তির পর কর্মসংস্থানের উপযোগী করে তুলতেই এ ধরনের প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।

নারায়ণগঞ্জ জেলা কারাগারের জেল সুপার আব্দুল কুদ্দুছের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন জেলার শেখ মো. রাসেল ও উপ-তত্ত্বাবধায়ক মাসুদ পারভেজ রুবেল।

বাংলাদেশ সময়: ২২:১৪:৫২   ২৪ বার পঠিত  




ছবি গ্যালারী’র আরও খবর


ইতালির সাথে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ
ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী
পর্যটন বিকাশে সরকারি-বেসরকারি সমন্বয় জরুরি : প্রতিমন্ত্রী
বছরজুড়ে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে নজরদারি জোরদার হবে - বাণিজ্যমন্ত্রী
সরিষাবাড়ীতে কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির সভাপতি উজ্জ্বল, সম্পাদক জাকির
বিতর্কের মাধ্যমে যুক্তিবোধ ও নেতৃত্বের বিকাশ ঘটে: ডেপুটি স্পীকার
কারামুক্তির পর মাদকমুক্ত থাকা ১০ বন্দিকে পুরস্কৃত করবে জেলা প্রশাসন
১২০ কোটি টাকায় নির্মাণ করা হবে ১১ তলা জিয়া হল: নাসিক প্রশাসক
আইনশৃঙ্খলা ও যানজট নিয়ে পুলিশ সুপারের সঙ্গে ব্যবসায়ী নেতাদের বৈঠক
সরিষাবাড়ীতে জমি সংক্রান্ত বিরোধে স্কুলছাত্রীকে পিটিয়ে জখমের অভিযোগ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ